চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং সভা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
3:07 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে এর ধারাবাহিকতা রক্ষায় সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে জেদ্দায় এক বিটুবি নেটওয়ার্কিং সভা ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “সৌদি আরব ও বৈশ্বিক বাজারে বাংলাদেশী পোশাক শিল্পের উৎকর্ষের অগ্রগতি: ঐতিহ্য থেকে উচ্চ-প্রযুক্তিগত টেকসই প্রবৃদ্ধি”।

সেমিনারে বাণিজ্যিক সম্ভাবনার সার্বিক চিত্র তুলে ধরে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির কৌশল উপস্থাপন করেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জনাব মো: মাজহারুল ইসলাম।

সৌদি আরবসহ জিসিসি বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য আনয়ন, গুণগত মান বজায় রাখা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের ওপর সেমিনারে আলোকপাত করা হয়।

কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, “সৌদি আরবের বিশাল ও সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আমদানিকারকদের সরাসরি সংযোগ স্থাপন করা জরুরি। এ ধরনের বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার আয়োজন আমাদের দেশীয় পণ্য প্রচারে কার্যকর ভূমিকা রাখবে। তিনি ব্যবসায়ীদের সহায়তায় কনস্যুলেটের সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র অর্থায়নে, বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় এ বছর প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিটুবি সেশন ও সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইলস কোম্পানির সিইও, সৌদি ব্যবসায়ী, সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুর রহমান, জেদ্দা গার্মেন্টস ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপুসহ স্থানীয় আমদানিকারক ও উদ্যোক্তাবৃন্দ।

সেমিনারে মুক্ত আলোচনায় উভয় দেশের ব্যবসায়ী ও আমদানিকারকগণ নতুন বাজারজাতকরণ কৌশল, বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি এবং সামগ্রিক আমদানি-রপ্তানি বৃদ্ধির নানামুখী সম্ভাবনাময় দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ উদ্যোগ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর অনুঘটক হিসেবে কাজ করবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Tags: বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগেবিটুবি নেটওয়ার্কিং সভাসৌদি আরব
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

Next Post

ছাত্রদের আন্দোলনের তোপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ

Next Post

ছাত্রদের আন্দোলনের তোপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT