চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষে নিজেকে নিয়ে যে বার্তা দিলেন বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 14, এপ্রিল 2025
in বিনোদন
A A
বাঁধন নববর্ষে নিজেকে নিয়ে যে বার্তা দিলেন, ভাবনায় মগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তি শেষে হালখাতা ও বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন নিয়ে আজ বর্ণিল ও বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে সারা দেশের মানুষ! টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া- সর্বত্রই থাকছে বর্ষবরণ উৎসবের আমেজ!

বর্ষবরণের দিনে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও উদযাপনে ব্যস্ত। এদিনের নানা স্মৃতি, অভিজ্ঞতা কিংবা নিজেদের স্থিরচিত্র ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করছেন তারা। বাংলা নতুন বছরের শুরুর দিনে অবশ্য অন্যরকম বার্তা দিলেন চ্যানেল আই লাক্স তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাঁধন নববর্ষে নিজেকে নিয়ে বার্তা দেন, সুন্দর পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি সংগ্রহ; বাঁধনের ফেসবুক

এদিন পৃথিবীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন লিখেছেন নিজের সম্পর্কে দীর্ঘ এক লেখা। যেখানে জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা দূরে থাকার কথা। সেই সাথে জানিয়েছেন, অন্যের মন্তব্যে বিচলিত না হওয়ার কথাও।

“হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ!” দিয়ে কথা শুরু করেন বাঁধন। এসময় তিনি বলেন,“শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।”

এসময় ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে থাকা নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বলেন, আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।”

বাঁধন সুন্দর পোশাক ও গহনা পরিধান করে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বাঁধন বলেন,“আমার ভুলগুলোকে স্বীকার করি, এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে বিঘ্নিত করতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।”

“কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের একটি অংশ, যা আমাকে আজকে আমি হতে সাহায্য করেছে।” বলছিলেন বাঁধন। এসময় নিজের এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন এই অভিনেত্রী।

Tags: আজমেরী বাঁধনআজমেরী হক বাঁধননববর্ষপহেলা বৈশাখভার্চুয়াললিড বিনোদনসিনেমা
Previous Post

ভিন্ন আঙ্গিকে ইস্পাহানি মির্জাপুর-চ্যানেল আই-সুরের ধারা বর্ষবরণ

Next Post

বিশ্বমঞ্চে এমএলএসকে ‘বদলে’ দিচ্ছেন মেসি

Next Post
মেসি ফুটবল মাঠে বল নিয়ে খেলছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বমঞ্চে এমএলএসকে ‘বদলে’ দিচ্ছেন মেসি

বাংলাদেশের জ্বালানি খাতে তেল ও গ্যাসের উন্নয়ন ও পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জ্বালানি-খনিজ সম্পদ খাতের বিভিন্ন পদে বড় রদবদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT