চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিতে হামলার শিকার, লাইভে এসে যা বললেন বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

নিজের অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশটির মেস্ত্রে শহরে ভাই (কাজিন) ও তার পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হামলা ও শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন এই অভিনেত্রী।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান বাঁধন। পরে নিজের ফেসবুক প্রোফাইলে হামলার ঘটনার দুটি ভিডিওও প্রকাশ করেন তিনি।

ফেসবুক লাইভে বাঁধন অভিযোগ করেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেছেন। তিনি বলেন, ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গেলে কয়েকজন বাঙালি তাকে ঘিরে ধরেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।

বাঁধনের ভাষায়, “আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।”

ওই সময় তার সঙ্গে ভাইয়ের ছোট সন্তানও ছিল বলে জানান বাঁধন। তার অভিযোগ, হামলাকারীরা তার শরীরে হাত তোলেন, ফোন ফেলে দেন এবং কানের পাশেও আঘাত করেন।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে জোর করেন। এ সময় তারা ঘটনাটি ভিডিও করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও ভিডিও আপলোড করেন বলেও দাবি করেন অভিনেত্রী।

লাইভে বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে তাদের বেরিয়ে আসা উচিত ছিল। তার মতে, এভাবে অন্যকে হেনস্তা করে নিজেদের অবস্থান পুনর্গঠন করা সম্ভব নয়।

ঘটনার কিছুক্ষণ পর প্রকাশ করা ভিডিও দুটিতে বাঁধনকে শারীরিকভাবে হেনস্তার শিকার হতে দেখা যায়।

পরে আরেকটি ভিডিওবার্তায় বাঁধন জানান, তিনি ইতালির পুলিশের সঙ্গে নিরাপদে আছেন। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয় ভেনিসে; এরপর ৬ ও ৭ সেপ্টেম্বরও প্রদর্শনী হয়েছে।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ভেনিসের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ৮৮ মিনিটের সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, ডেমির খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

Tags: আজমেরী হক বাঁধনইতালিদ্য ডিফিকাল্ট ব্রাইডবাঁধনলাইভহামলা
Previous Post

সাফে ২৩ বছর পর পাকিস্তানে যেয়ে খেলতে ভারতের ‘সম্মতি’

Next Post

দেশের কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

Next Post
ছবি: সংগৃহীত

দেশের কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দায়িত্ব নিচ্ছেন সাধারণ পরিষদ সভাপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT