চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের সিনেমার পাশেও থাকুন’—‘মাস্তুল’ দেখে বাঁধন

ফজলুর রহমান বাবুর অভিনয়ের ভূয়সী প্রশংসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 22, জুলাই 2026
in বিনোদন
A A
বাঁধন চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘মাস্তুল’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটির অভিনয়, নির্মাণশৈলী এবং গল্প বলার ভঙ্গির প্রশংসা করার পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার শোতে সিনেমাটি দেখার পর নিজের ফেসবুক পোস্টে অনুভূতি প্রকাশ করেন বাঁধন।

পোস্টের শুরুতেই তিনি লেখেন, “আজ একটা অসাধারণ চলচ্চিত্র দেখলাম—‘মাস্তুল’। কী দুর্দান্ত অভিনয় সবার!”

নিজেও একজন অভিনেত্রী হওয়ায় সিনেমা দেখার সময় অভিনয়ের দিকেই আগে নজর যায় বলে উল্লেখ করেন বাঁধন। বিশেষভাবে ফজলুর রহমান বাবুর অভিনয়ের প্রশংসা করে তিনি লেখেন, “বাবু ভাই প্রায় কোনো সংলাপই বলেননি। কিন্তু তাঁর প্রতিটি অনুভূতি, প্রতিটি দৃষ্টি, প্রতিটি নীরবতা এত নিখুঁতভাবে প্রকাশ করেছেন যে আমি চরিত্রটার ভেতরের সবকিছু অনুভব করতে পেরেছি। অভিনয় যে শুধু সংলাপের ওপর নির্ভর করে না, সেটা তিনি আবারও প্রমাণ করলেন।”

শুধু ফজলুর রহমান বাবুই নন, আমিনুর রহমান মুকুল, দীপক সুমনসহ চলচ্চিত্রের অন্য শিল্পীদের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন তিনি। বিশেষ করে নূরা চরিত্রে শিশু শিল্পী আনাইরার অভিনয় তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান।

নির্মাণশৈলী নিয়ে বাঁধন লেখেন,“পরিচালনা নিয়ে খুব বেশি কিছু বলার সাহস আমার নেই, কারণ আমি নিজে পরিচালক নই। তবে এটুকু বলতে পারি, সিনেমাটা দেখার সময় আমি যেন সত্যিই সেই জাহাজে, সেই মানুষগুলোর সঙ্গে বসবাস করছিলাম। এটাই তো সিনেমার সবচেয়ে বড় সার্থকতা।”

পোস্টের শেষাংশে দর্শকদের উদ্দেশে বিশেষ আহ্বান জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, “দেশি-বিদেশি সব ধরনের সিনেমাই দেখুন। কিন্তু দেশের সিনেমার পাশেও থাকুন। আমাদের নির্মাতারা সীমিত বাজেট ও অসংখ্য প্রতিকূলতার মধ্যেও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই পারে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিতে।”

বাঁধন সবার প্রতি সুযোগ হলে প্রেক্ষাগৃহে গিয়ে ‘মাস্তুল’ দেখার আহ্বান জানিয়ে বলেন, তাঁর বিশ্বাস সিনেমাটি দর্শকদেরও গভীরভাবে স্পর্শ করবে।

গত ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘মাস্তুল’ সিনেমাটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করেছে।

নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।

‘সিনেমাকার’ প্রযোজিত চলচ্চিত্রটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় রয়েছে টঙঘর টকিজ। ওটিটি পার্টনার আইস্ক্রিন এবং টেলিভিশন পার্টনার চ্যানেল আই।

Tags: আজমেরী হক বাঁধনফজলুর রহমান বাবুবাঁধনমাস্তুলমোহাম্মদ নূরুজ্জামানলিড বিনোদনসিনেমা
Previous Post

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

Next Post

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

Next Post

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

Three Bangladeshi individuals, two men and one woman, in casual and formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরের সৎ ভাই থাকেন বস্তিতে, মিলছে না খাবার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT