চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেমের দৃশ্য করতে গেলে আগে প্রেম করতে হবে সেদিন নাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 10, অক্টোবর 2023
in বিনোদন
A A
দুজন নারী হাস্যোজ্জ্বল মুখে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বলিউডের সিনেমা ‘খুফিয়া’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আজমেরী হক বাঁধন। যে চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য অসংখ্য মানুষের শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি।  

শুধু সাধারণ দর্শক নয়, বাংলাদেশ-ভারতের শোবিজ অঙ্গনের বহু মানুষ প্রশংসা করছেন বাঁধনের। প্রায় সবাই বলছেন, বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’-তে টাবুর সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন বাঁধন!

সিনেমায় হিনা রহমান নামে বাংলাদেশের এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। যেটি তিনি আকর্ষণীয় ও সুক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন।

বাইরে অন্ধকারে বসে থাকা এক নারীর গভীর দৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ তবে ‘খুফিয়া’ সিনেমায় বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েই অনেকেই সমালোচনা করছেন। কেউ আবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরোপ করে সিনেমাটির ব্যবচ্ছেদ করছেন। এমনকি এর আগে এই সিনেমা নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদ প্রকাশ পেয়েছিল।

এসব বিষয় মোটেও গায়ে লাগাচ্ছেন না বাঁধন। তিনি বলেন, সবাই আমার পারফর্মেন্স এবং টাবুর সঙ্গে কেমিস্ট্রির প্রশংসা করছেন। এখানে প্রতিটি চরিত্রের প্রশংসা দেখতে পাচ্ছি। আমি কোনো সমালোচনা পাইনি। কী কী নিউজ এসেছিল এগুলো নিয়ে আগে কোনো মন্তব্য করিনি, এখনও করবো না।

চারজন মানুষ একটি ঘরে বসে আলোচনা করছে, হাসি-মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সমলিঙ্গের প্রেম, ‘র’-এর সাথে সম্পৃক্ততা; এরকম স্পর্শকাতর একটি চরিত্র বেছে নিতে মানসিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, একজন অভিনেতা হিসেবে যেভাবে প্রস্তুতি নিতে হয় সেভাবে নিয়েছিলাম। যে চরিত্রটি করেছি সেটির মানসিক, আর্থিক ও সামাজিক অবস্থান কেমন সেটি জেনে বুঝেই ধারণ করার চেষ্টা করেছি। সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে হয়েছে টাবুর মতো একজন অভিনেত্রীর সামনে ঠিকভাবে অভিনয়ের সাহস করা।

‘দর্শক যেহেতু আমাদের কেমিস্ট্রি পছন্দ করছে এজন্য মনে হচ্ছে চ্যালেঞ্জটা ঠিকভাবে করতে পেরেছি। তিনি (টাবু) কৃষ্ণা মেহরা হয়ে শুটিং সেটে এসেছেন। অক্টোপাসের সঙ্গে কৃষ্ণা মেহরার যেমন বিহ্যাভ করার কথা তেমনই করেছেন। অনস্ক্রিন কেমিস্ট্রির জন্য অফস্ক্রিন কেমিস্ট্রির দরকার না। প্রেমের দৃশ্য করতে গেলে আগে প্রেম করতে হবে সেদিন এখন আর নাই। দুনিয়া অনেকদূর এগিয়েছে। মুক্তির পর থেকে আমার কিছু দর্শক শ্রেণী আছে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভীষণ সাপোর্ট করছেন। সহকর্মী থেকে ইন্ডিয়ান গণমাধ্যমেও লেখালিখি হচ্ছে। এগুলো আমার কাছে ভালো লাগছে।’ -বলছিলেন বাঁধন।

‘রেহানা মরিয়ম নূর’ বাঁধনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই ছবি দিয়ে তিনি কান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। কিন্তু ‘খুফিয়া’তে স্ক্রিনে স্বল্প সময়ের উপস্থিতি, কেন? এ বিষয়টি তুলে ধরেও অনেকে সমালোচনা করছেন।

প্রেমের দৃশ্যের ছবি, একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ বিষয়টি নিয়ে বাঁধন বলেন, ‘হ্যাঁ স্বল্প উপস্থিতির এই কাজটি করবো কিনা শুরুতে এই সিদ্ধান্ত নেয়া আমার জন্য কঠিন ছিল। কারণ, আমি সবসময় লিড ক্যারেক্টার করেছি। এখন মনে হচ্ছে খুফিয়াতে যুক্ত হওয়া আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ, এই কাজ দিয়ে আমি অনেক সমৃদ্ধ হয়েছি।’

এই সমৃদ্ধ হওয়া কি বেশি দর্শকদের কাছে পৌঁছুতে পারা? উত্তরে বাঁধন বলেন, মানুষ হিসেবে আমি এবং অভিনয় দুটোই আমাকে সমৃদ্ধ করেছে। এটা আমার সারাজীবন কাজে লাগবে। তবে এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আমি আগেই ওয়ার্ল্ডের দর্শকদের কাছে পৌঁছেছি। আমাকে আরও বেশি এক্সপোজ করে সৃজিতের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ এবং চরকির ‘গুটি’। দেশের বাইরে অনেক মানুষ দেখেছেন।

Tags: আজমেরী বাঁধনআলী ফজলখুফিয়াটাবুবাঁধনবিশাল ভরদ্বাজলিড বিনোদনসিনেমাহিন্দি
Previous Post

বোলিংয়ের পর ব্যাটিংয়েও হতাশ করলো বাংলাদেশ

Next Post

বঙ্গবন্ধুর দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দেশে গৃহহীনতা মুক্তির ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT