চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মেয়েকে নিয়ে রাস্তায় বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
মেয়ে ও তার মা রাস্তায় হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের নারী ফুটবলাররা এখন ‘টক অব দ্য কান্ট্রি’। নেপাল থেকে ট্রফি হাতে বুধবার দুপুরে দেশে পা রাখেন তারা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে মেয়েকে নিয়ে রাস্তায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

তাকে দেখা যায় বিমানবন্দর এলাকার একটি ফুটওভার ব্রিজের ওপর। ছাদখোলা বাসে মেয়েরা রাজপথ ধরে শিরোপা হাতে নিয়ে যাবে সেটা বাঁধন অবলোকন করতেই তিনি সকাল থেকে অপেক্ষায় ছিলেন।

বিমানবন্দর সংলগ্ন ওভারব্রিজে উঠে বাঁধন সেখান থেকে ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

মেয়েদের শিরোপা জয়ের বিষয়ে বেশ উত্তেজিত ছিলেন বাঁধন। ইনস্টাগ্রামের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি আগে থেকেই বিষয়টি নিয়ে এক্সাইটেড। ওদের সবকিছুই আমি দেখছিলাম, শেয়ার করছিলাম। মনে হচ্ছে, ওদের করা গোলগুলোও আমি দিচ্ছিলাম।

অন্য একটি ভিডিওতে বাঁধন বলেন, ‘বিমানবন্দরে আসবো এটা পরিকল্পনা করেছিলাম। কিন্তু এসে কোথায় দাঁড়াবো বুঝতে পারছিলাম না। সাংবাদিক ও পুলিশ ভাইদের ধন্যবাদ, তারা আমাকে ফুটওভার ব্রিজে দাঁড়ানোর জায়গা করে দিয়েছে। এখান থেকে আমাদের মেয়েদের ‍খুব কাছ থেকে দেখতে পারবো।’

ছাদ খোলা বাসে মেয়েদের হাতে শিরোপা- এই মুহূর্তটি দেখার অভিজ্ঞতা জানিয়ে বাঁধন পরবর্তীতে গণমাধ্যমকে বলেন, আমরা দেড়টা থেকে চারটা পর্যন্ত ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলাম। ওরা যখন ওই ব্রিজ অতিক্রম করছিল তখন আমি আনন্দে চিৎকার করছিলাম, এতো জোরে জোরে চিৎকার করছিলাম যে মেয়ে বলছিল আমার কান ফেটে যাচ্ছে। আমার মেয়েও আনন্দ পেয়েছে। ওদের এই অর্জন অনেক মেয়েকে সাহস যোগাবে, স্বপ্ন দেখাবে- এটা আমার কাছে বড় প্রাপ্তি।

Tags: অভিনয়আজমেরী হক বাঁধনজাতীয় দলনারীনারী ফুটবল দলফুটবলবাঁধনলিড বিনোদনসিনেমা
Previous Post

পথিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে দুই চ্যাম্পিয়ন

Next Post

পিস্তল উচিয়ে উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ

Next Post
উপজেলা চেয়ারম্যানের হুমকি দেয়ার সময়ের ছবি, পিস্তল উচিয়ে আছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিস্তল উচিয়ে উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ

জনতা রাস্তায় দাঁড়িয়ে চ্যাম্পিয়নদের উৎসব দেখছে, গাড়ি ও মিছিলের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাম ঠেলে ঠেলে এগোচ্ছে চ্যাম্পিয়নদের বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT