চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান টেস্ট দলের ভারপ্রাপ্ত কোচ আজহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 30, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের কোচ আজহার, অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সাত মাসে তৃতীয় প্রধান কোচ পেল পাকিস্তান টেস্ট দল। জেসন গিলেম্পির পদত্যাগের পর আকিব জাভেদ দায়িত্ব পেয়েছিলেন। তাকে সরিয়ে দেয়ার পর ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আজহারকে লাল বলের ভারপ্রাপ্ত প্রধান কোচ করার বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজহার অনেকদিন ধরেই পাকিস্তান দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টি-টুয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ৫০ বর্ষী সাবেক।

পিসিবি জানিয়েছে, ‘অভিজ্ঞ ক্রিকেট-মস্তিষ্ক আজহার মাহমুদের এই ভূমিকায় অসাধারণ দক্ষতা আছে। জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালনের পর আজহার দীর্ঘদিন ধরে পরিকল্পনার মূল অংশ ছিলেন। খেলার উপর তার গভীর জ্ঞান, আন্তর্জাতিক ক্রিকেটে বাস্তব অভিজ্ঞতা এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে পাওয়া সাফল্য তাকে এ পদের জন্য আলাদাভাবে উপযুক্ত করে তুলেছে।’

আগামী বছরের এপ্রিলে পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আজহারের। চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত লাল বলে কোচিং করাবেন তিনি। ২০২৫-২৭ চক্রে পাকিস্তানের প্রথম সিরিজ আগামী অক্টোবরে। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ আজহারের প্রথম অ্যাসাইনমেন্ট।

গত বছর ডিসেম্বরে পিসিবির বিরুদ্ধে ক্ষমতা খর্ব করার অভিযোগ এনে পদত্যাগ করেন জেসন গিলেস্পি। এরপর সব সংস্করণে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পান আকিব জাভেদ। ১৯৯২ বিশ্বকাপজয়ী পেসারে অধীনে পাঁচ সিরিজের একটিও জিততে পারেনি দলটি।

ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে পাকিস্তানের। গত মে-তে তাকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। সাদা বলের প্রধান কোচের দায়িত্ব দেয় মাইক হেসনকে। মাইক প্রথম অ্যাসাইনমেন্টে সফল হয়েছেন বাংলাদেশকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে।

আকিবকে সরানোর পর লাল বলের কোচের পদ ফাঁকা ছিল। সাবেক অলরাউন্ডার আজহার ১৯৯৬ থেকে ২০ বছরে ১৪৩টি ওয়ানডে এবং ২১ টেস্টে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। অবসরের আগে ১৬২ উইকেট শিকারের পাশাপাশি তিনটি সেঞ্চুরি তুলেছেন।

Tags: আজহারগিলেম্পিপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
Previous Post

কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা

Next Post

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে পথচারীসহ নিহত ২

Next Post
বরিশালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে পথচারীসহ নিহত ২

সিনেমা হলে দর্শকদের মনোভাব ও মানসিক স্বাস্থ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানসিক স্বাস্থ্যের জন্য সবখানে সিনেমা হল দরকার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT