চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসছে ‘ব্রহ্মাস্ত্র টু’, জানালেন অয়ন মুখার্জি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 04, এপ্রিল 2023
in বিনোদন
A A
অয়ন মুখার্জি নতুন সিনেমার ট্রেলার দেখাচ্ছেন, জাদুকরী দৃশ্যের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ‘ব্রহ্মাস্ত্র টু’ ও ‘ব্রহ্মাস্ত্র থ্রি’। সুখবরটি ছবির পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছেন মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে। তবে পরবর্তী ছবিগুলিতেও রণবীর-আলিয়া থাকবেন কিনা, তা এখনও জানা যায়নি।

আগেই জানা গিয়েছিল পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ট্রিলজি বানাবেন। প্রথম পর্ব বক্স অফিসে সাড়া ফেলেছে। দর্শকের মনও জয় করেছে। এরপর থেকেই দ্বিতীয় পর্বের আশায় দিন গুনছেন ভক্তরা। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অয়ন জানিয়ে দিলেন পরবর্তী দু’টি পর্বের মুক্তির দিনক্ষণ।

সামাজিক মাধ্যমে শেয়ার করা বিবৃতিতে অয়ন বলেন, “ব্রহ্মাস্ত্র ট্রিলজি নিয়ে নতুন আপডেট দেওয়ার সময় এসেছে। ছবির প্রথম ভাগ নিয়ে দর্শকদের যে উত্তেজনা দেখেছি, তা দেখে আমি মুগ্ধ। তবে নেতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি যা আমায় ভাবিয়েছে। তাই পরবর্তী ভাগ নিয়ে আমি সচেতন।’

অয়ন জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্ব নিয়ে দর্শকদের যেভাবে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে, এবার সেরকম হোক তা চাইছেন না তিনি। ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’ এবং ‘ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি’র শুটিং একসাথেই শুরু করতে চলেছেন তিনি। প্রথম পর্বের চাইতেও আরও বড় পরিসরে তৈরি করা হবে নতুন পর্ব দুটি।

জানা গেছে ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে এবং তৃতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের ডিসেম্বরে।

এবারের পর্বেও আলিয়া, রণবীর থাকছেন কিনা তা জানাননি নির্মাতা। ছবির শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়েও মুখ খোলেননি অয়ন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অয়ন মুখার্জি
Previous Post

এফবিসিসিআইয়ের সহযোগিতায় নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেড ফেয়ার

Next Post

জোভান-সামিরার ‘ঈদ সেলামি’র গল্প!

Next Post
শিশুদের সঙ্গে ঈদ সেলামি দিচ্ছেন দুই বড় মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জোভান-সামিরার ‘ঈদ সেলামি’র গল্প!

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া আঘাতের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের পর তাইজুলের জোড়া আঘাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT