চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতিশক্তি রোগ ‘ডিমেনশিয়া’ বিষয়ে দরকার সচেতনতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 21, মার্চ 2023
in স্বাস্থ্য
A A
ডিমেনশিয়া সচেতনতা অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমেনশিয়া ও এলজাইমার্স রোগ সম্পর্কে সবাইকে জানাতে হবে। এই রোগ সম্পর্কে মানুষ যত বেশি জানবে তত বেশি এই রোগে আক্রান্তদের সেবা ও সুস্থতার হার বাড়বে।  

আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর নিউরোলজি বিভাগের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সৌজন্যে সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা একথা বলেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে ‘নো ডিমেনশিয়া, নো এলজাইমার্স’ শ্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞরা বলেন, কেউ স্মৃতিশক্তির সমস্যায় পড়লে দেখা যাচ্ছে ভুল আর অজ্ঞতার কারণে কাছের মানুষ থেকেও সে প্রাপ্ত সেবা ও সহযোগিতা পাচ্ছে না। ফলে এ ধরণের রোগকে গুরুত্ব দিতে হবে। ডিমেনশিয়া সম্পর্কে যত সচেতনতা তৈরি সম্ভব হবে ততই এই রোগে আক্রান্তদের সুস্থতার হার বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর অধ্যক্ষ, অধ্যাপক ডা. এ এস এম মোসতাক আহমেদ। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. মালিহা হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. তাহের খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ হাসানুজ্জামান।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. সুজত পাল, চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের অটিজম এবং শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদ এ. চৌধুরী (আরজু) এবং চট্টগ্রাম প্রেসক্লাব এর জ্যেষ্ঠ সহ-সভাপতি, চ্যানেল আই, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

এসময় ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার আহমদ শরীফ।

আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ মানুষের মধ্যে ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন।

 

Tags: ডিমেনশিয়া
Previous Post

গফুর হালীকে উৎসর্গ করে ‘উইন্ড অব চেঞ্জ’র নতুন গান

Next Post

কাবাডির ঠিকানা হবে কেরানীগঞ্জ

Next Post
প্রধান অতিথি কাবাডি উদ্বোধন করছেন, সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবাডির ঠিকানা হবে কেরানীগঞ্জ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর ভবন, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে 'খতম তারাবিহ'র নিয়ম বেধে দিল ইসলামিক ফাউন্ডেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT