চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 15, জুলাই 2026
in বিনোদন
A A
আওয়ারাপান ২ সিনেমার মূল চরিত্রের ছবি, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পথে ভারতীয় সিনেমা। সাফটা চুক্তির আওতায় আগামী আগস্টে ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপান ২’ এবং কন্নড় সুপারস্টার ইয়াশের ‘টক্সিক’ বাংলাদেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতির আবেদনও করা হয়েছে বলে জানিয়েছেন দেশে চলচ্চিত্র আমদানিকারকরা।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৪ আগস্ট দেশটিতে মুক্তি পাবে ‘আওয়ারাপান ২’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন আমদানিকারকরা।

জানা গেছে, ছবিটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি চেয়ে ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে মুক্তির আগেই ব্যাপক আলোচনায় থাকা ইয়াশ অভিনীত হাইভোল্টেজ ‘টক্সিক’ সিনেমাটিও বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। খুব শিগগিরই এ ছবির প্রদর্শনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুই সিনেমাই বাংলাদেশে আমদানি ও মুক্তির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির আওতায় ‘আওয়ারাপান ২’ আমদানির অনুমোদন চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে।

এর আগে একই পরিবেশনা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’সহ কয়েকটি ভারতীয় সিনেমা। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দর্শকদের ভালো সাড়া পেলেও অন্য কয়েকটি ছবি প্রত্যাশিত একেবারেই মুখ থুবড়ে পড়ে।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, “‘আওয়ারাপান ২’ বাংলাদেশে মুক্তির জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও খুব শিগগির করা হবে। আমার ইচ্ছা রয়েছে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনার। সব নিয়ম মেনেই আমরা ছবিগুলো আমদানির চেষ্টা করছি। মন্ত্রণালয়ের অনুমতি পেলে মুক্তিতে কোনো বাধা দেখছি না।”

সাফটা চুক্তি অনুযায়ী ভারতীয় সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশি সিনেমাও ভারতে রপ্তানি করতে হয়। এ বিষয়ে জানতে চাইলে অনন্য মামুন বলেন, “কয়েকটি বাংলাদেশি সিনেমা আগেই ভারতে পাঠানো হয়েছে। কোন ছবিগুলো মুক্তি পাবে, সেটি যাচাই করে পরে জানানো হবে।”

এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে একাধিক আলোচিত ভারতীয় সিনেমা মুক্তির পথ খুলে যেতে পারে।

এদিকে, দেশের চলচ্চিত্র অঙ্গন মূলত দুই ঈদকে ঘিরেই প্রাণ ফিরে পায়। বছরের বাকি সময় নতুন দেশীয় সিনেমার সংকটে অনেক প্রেক্ষাগৃহই লোকসানের মুখে পড়ে, কোথাও কোথাও প্রদর্শনীও বন্ধ রাখতে হয়। ঈদ ছাড়া বাকি সময়ে গুণগত মান সম্পন্ন সিনেমা না থাকায় হল মালিকদের আগ্রহ তাই হিন্দি সিনেমা আমদানির পক্ষে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় হিন্দি সিনেমা আমদানিতে সবুজ সংকেত দেয় কিনা!

Tags: টক্সিকলিড বিনোদনহিন্দি সিনেমা
Previous Post

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

Next Post

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

Next Post
ব্রিটেনের বিটিভি অফিসের সামনে মানুষজন চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT