চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগেরও এক দফা, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 12, জুলাই 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আর আমাদেরও দফা একটাই, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়। বিএনপি জানে শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে।

বুধবার ১২ জুলাই বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে দলের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে সারাদেশে সমাবেশ করার নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, একদফার ষড়যন্ত্র করছে বিএনপি, একদফার আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে। আওয়ামী লীগ মাঠে নামলে কোন অপশক্তি সামনে দাঁড়াতে পারবে না।

তিনি জানান, আমাদের দফা একটাই। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কাউকে কোন বাধা দিব না। বিদেশি যারা এসেছেন তাদের বলি- আপনারা চান অবাধ সুষ্ঠু নির্বাচন, আমরাও চাই। তাই যারা এই অবাধ সুষ্ঠু নির্বাচন বাধা দিতে আসবে তাদের প্রতিহত করব। বাংলাদেশ কোন অপশক্তির সাথে আপোস করবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ খেলতে নামলে কোন অপশক্তি সামনে দাড়াতে পারবে না।

এসময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি একবার স্বপ্ন দেখেছিল সেটা গরুর হাটে পড়েছিল। এবারের স্বপ্ন নয়াপল্টনের কাঁদামাটিতে আটকে গেছে।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

তিন ধাপ এগিয়ে বোলারদের ১০-এ এখন সাকিব

Next Post

সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে: ফখরুল

Next Post
Bangladeshi politician speaking at a press conference with media microphones. Channel i News - চ্যানেল আই নিউজ

সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে: ফখরুল

বাংলাদেশ ক্রিকেট দল জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ: পাকিস্তানে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT