আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বার্তা তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে চায় আওয়ামী লীগ। দলর ২২তম কাউন্সিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বড় দলে কিছু সমস্যা থাকবেই, সেসবের মধ্যেই দলকে এগিয়ে নিতে হবে। আগের মতো আগামীতেও বিএনপি আন্দোলনে ব্যার্থ হবে বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।








