দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবার দ্বিতীয় দিনে সরাসরি ১ হাজার ১শ’ ৮০টি ও অনলাইনে ৩২টি ফরম বিক্রি হয়েছে। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, যত ষড়যন্ত্রই হোক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মনোনয়ন ফরম বিতরণ ও জমাকে প্রাথমিক বিজয় বলেছেন আওয়ামী লীগ নেতারা।







