গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রধানসহ জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা উচিত। তিনি আরো বলেছেন, যারা নির্বাচন চায় না তাদের মনে রাখতে হবে জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন।








