চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মিছিল প্রতিহত: অন্তত ১৫ জনকে পুলিশে সোপর্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 10, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
জনসমাগমের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ, প্রতিবাদ ও সমর্থন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করতে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন।

তিনি বলেন, গুলিস্তানে নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা থেকে অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। আটকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।

অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির সমন্বয় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করে ছাত্রদের উদ্দেশ্যে এ ব্যাপারে বার্তা দেন। কয়েকটি মহাবিদ্যালয়ের নাম উল্লেখ করে তাদের দাওয়াতও দেন। এরপরই সকাল থেকে গুলিস্তান এলাকায় ছাত্র-জনতার ঢল নামে।

এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।

তাদের এই কর্মসূচি ঘোষণার পরপরই শনিবার রাতে গুলিস্তানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তাদের কারো কারো হাতে লাঠিসোঁটাও দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা জানান, তারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে এসেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এখনও দলটি সফলভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এর আগে ১৫ আগস্ট, জেল হত্যা দিবসের মতো দিনগুলো নেতাকর্মীদের পালনের আহ্বান জানালেও তাতে খুব একটা সাড়া মেলেনি।

Tags: পল্টন থানা
Previous Post

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন, সন্ধ্যায় শপথ

Next Post

বাস পুকুরে পড়ে শিশু-নারীসহ আহত ১৪ যাত্রী

Next Post
পুকুরে পড়ে যাত্রীদের উদ্ধার কাজ চলছে, আহতরা পানিতে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস পুকুরে পড়ে শিশু-নারীসহ আহত ১৪ যাত্রী

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে হামাসের কার্যালয় কাতারে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালেও কাতারেই থাকছে হামাসের কার্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT