দেশের বিভিন্ন জেলায়ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলনায় শেখ বাড়ি, বরিশালে সেরনিয়াবাত ও আমির হোসেন আমু, ভোলায় তোফায়েল আহমেদ, কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর ও বিক্ষোভ হয়েছে। সেখানে বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর হয়।








