চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঁড়ির পাশে মিলল আওয়ামী লীগ নেতার রক্তাক্ত লাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগ নেতার রক্তাক্ত লাশ সিঁড়ির পাশে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘর থেকে আবদুর রাজ্জাক (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবদুর রাজ্জাকের বুক, পেটসহ বি‌ভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে প‌রিবারের সদস‌্যরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পু‌লিশকে জানান। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। ‌তি‌নি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বা‌সিন্দা।

পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের বরাত দিয়ে জানায়, আজ সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে উঠ‌ছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আবদুর রাজ্জাককে নিজ ঘরে পান‌নি। পরে খোঁজাখু‌জি করতে গিয়ে তৃতীয় তলার সিঁড়ির পাশে এক‌টি কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত ব্যক্তির বুক, পেটসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের সদস‌্যদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত অব‌্যাহত রয়েছে।

নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন‌্য সিলেট এমএজি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Tags: এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালছুরিকাঘাতরক্তাক্ত মরদেহ
Previous Post

বড় জয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে ফিরল পাকিস্তান

Next Post

বিদেশিদের হাতে বন্দর তুলে না দেওয়ার আহ্বান জানালো জাসদ

Next Post
জনসমাগমে বক্তা ও শ্রোতাদের উপস্থিতি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশিদের হাতে বন্দর তুলে না দেওয়ার আহ্বান জানালো জাসদ

বাংলাদেশি সেনা সদস্যের ছবি, পোর্ট্রেট, সানগ্লাস পরা, গার্ডের ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির সদস্যের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT