চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 17, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমানের ছবি, রাজনৈতিক আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাটি তুলে নেয়া হয়েছে।

বুধবার ১৬ অক্টোবর মামলার বাদী যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম খয়রাত হোসেনের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাহাবুব হোসেন সরকার লাল্টু।

খয়রাত হোসেন মামলা প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন, বর্তমানে তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ফলে এ মামলা তিনি আর চালাতে ইচ্ছুক নন। আদালতের বিচারক এ আবেদনের ওপর শুনানি শেষে মামলাটি প্রত্যাহারের আদেশ দিয়েছেন।

২০১৪ সালের ২২ ডিসেম্বর খয়রাত হোসেন আদালতে এ মামলা করেছিলেন। এ ঘটনায় ওই সময় আরও দুইটি মামলা করেছিলেন চৌগাছার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান কবির ও ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহাজাহান আলী।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, খয়রাত হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পারেন ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপির এক সভায় তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি এবং আওয়ামী লীগকে মোনাফেকের দল বলে মন্তব্য করে বক্তব্য দিয়েছিলেন।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানের এ বক্তব্যে তার মানহানি হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন মানহানির অভিযোগে আদালতে মামলাটি করেছিলেন।

Tags: আওয়ামী লীগতারেক রহমানবিএনপি
Previous Post

সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ

Next Post

যারা সরকার গঠন করে তারাই রাবণ হয়ে যায়: নুর

Next Post
নুরের বক্তৃতা চলাকালে সমর্থকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা সরকার গঠন করে তারাই রাবণ হয়ে যায়: নুর

সিরাজগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT