চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পালানোর সময় সাইফুজ্জামান শিখরের ভাই আটক

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
2:19 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, চুয়াডাঙ্গা, জনপদ
A A
বাংলাদেশি ব্যক্তি চোখের চশমা পরা, কালো টি-শার্ট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

ভারতে পালিয়ে যাওয়ার সময় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলার রয়েছে বলে জানা গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক আশরাফুজ্জামান হিসাম মাগুরা জেলার পৌর এলাকার জামরুলতলার ঢাকা রোডের মৃত আসাদুজ্জামানের ছেলে। তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে ২০২৪ সালে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোমা বিস্ফোরণ হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আছে। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন চাকরি দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেন বলেও অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) হোসেন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়া যাবে। সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান নেয়। তিনি ঢাকা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় আসেন। ট্রেন থেকে নামার পর পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় আসেন তিনি।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ অন্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Tags: আওয়ামী লীগ নেতা
Previous Post

অনেক জল ঘোলার পর ইসাকের নতুন ঠিকানা লিভারপুল

Next Post

অ্যাথলেটিকসে নারীদের জন্য যে পরীক্ষা বাধ্যতামূলক হল

Next Post
দৌড় প্রতিযোগিতায় নারীদের প্রতিযোগিতা, দ্রুতগতির স্প্রিন্টাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাথলেটিকসে নারীদের জন্য যে পরীক্ষা বাধ্যতামূলক হল

আফগানিস্তানে ভূমিকম্পে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে আফগানিস্তান যেন মৃত্যুপুরী, হাসপাতালে আহতদের ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT