চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকআপের ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 10, আগস্ট 2022
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
আওয়ামী লীগ নেতার নিহতের ঘটনায় আহত ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল্লাহ মো. শাহজাহান (৫১) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর শর্শদী মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সামাদ।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মো: শাহজাহান বাড়ি থেকে মোহাম্মদ আলী বাজারে যাচ্ছিলেন। মহাসড়কে ওঠামাত্রই চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকামুখী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান সুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রকৌশলী (অব:) আবদুল গফুরের ছেলে। তিনি ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবং শর্শদি ইউনিয়নের ৯ নম্বর সুন্দরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর পূর্বে তিনি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো: আসিফ ইকবাল জানান, সড়ক দূর্ঘটনায় আহত মো: শাহজাহানকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সম্ভবত হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুস সামাদ বলেন, ঘটনার পর চালক পিকআপটি ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

ধর্ষণ-নিপীড়ন, বিচারের মুখোমুখি ফরাসিদের বিশ্বকাপজয়ী

Next Post

মাতৃত্বকালীন দিনগুলিতে পরীমনি

Next Post
পরীমনি মাতৃত্বকালীন দিনগুলোতে সুন্দর ও শান্তিপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতৃত্বকালীন দিনগুলিতে পরীমনি

অলিম্পিক স্বর্ণজয়ী নারী অ্যাথলেট স্বর্ণপদক গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট থেকে অজানা সময়ের বিরতিতে মেগ ল্যানিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT