চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারা হেফাজতে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 14, অক্টোবর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা ডা. আলীমুজ্জামান জেল হাজতে মারা গেছেন। অসুস্থ হবার পরে আলীমুজ্জামান পর্যাপ্ত চিকিৎসা পাননি বলে তিনি মারা গেছেন বলে স্বজনদের অভিযোগ। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

সোমবার (১৪ অক্টোবর) সকালে তার মৃত্যুর খবর জানা যায়।

নিহতের স্বজনদের অভিযোগ, গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতরে আলিমুজ্জামান স্ট্রোকে আক্রান্ত হবার পর থেকে ৩১ দিন প্রতিটি জায়গায় কারা কর্তৃপক্ষ সময়ক্ষেপণ এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার শিকার হয়েছেন। পরবর্তীতে তিনি পর্যাপ্ত চিকিৎসার অভাবে ঢাকায় কারাগারের মধ্যেই মারা যান।

সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সে খবরও যথাসময়ে পরিবারের সদস্যদের দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার নিহত হন।

এ ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনের নাম উল্লেখ থানায় একটি হত্যা মামলা করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান। এছাড়া এই মামলায় ৩২০০ জনকে আসামি করা হয়।

জানা যায়, আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান চৌধুরীকে কয়েকদিন আগে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ, রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Tags: আওয়ামী লীগ নেতার মৃত্যুগোপালগঞ্জ
Previous Post

সরাসরি: বিপিএল-২০২৪ প্লেয়ার্স ড্রাফট

Next Post

পাকিস্তান সিরিজে অধিনায়ক কামিন্স, ছুটিতে মার্শ-হেড

Next Post
অ্যাশেজ ক্রিকেটে অধিনায়ক কামিন্সের উদযাপন, অস্ট্রেলিয়া জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সিরিজে অধিনায়ক কামিন্স, ছুটিতে মার্শ-হেড

ফারিণ শুটিংয়ের সময় অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ে অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয়েছিলেন ফারিণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT