শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শ্রমিক অসন্তোষের মাধ্যমে রাষ্ট্রকে অচলের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সচিবালয়ে শ্রম পরিস্থিতি নিয়ে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি বলেন, গুজব ছড়িয়ে ও ইন্ধন দিয়ে শ্রমিকদের ক্ষেপিয়ে তোলা হচ্ছে। বেতন-ভাতা দিতে পারেননি এমন কারখানা মালিকদের ব্যাংকের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ গ্রহণের কথা জানান উপদেষ্টা।








