চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 08, জুন 2023
in রাজনীতি
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, স্যুট ও টাই পরিহিত, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে।

তিনি আজ বিকেলে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কে কার প্রয়োজনে কাকে ভিসা দিবে সেটা সেদেশের ব্যাপার। আমরাও কাকে ভিসা দিবো, কাকে দিবো না সেটা আমাদের ব্যাপার।

যারা সন্ত্রাস করবে, ভাঙচুর করবে, অবাধ নির্বাচনে বাধা দিবে- ভিসানীতি তাদের জন্য প্রযোজ্য হবে। কারা বাধা দিচ্ছে? বাধা তো দিচ্ছে বিএনপি। ভিসানীতি আসার পর সব বিএনপি নেতার গলা শুকিয়ে গেছে।

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপাতত সংলাপ নিয়ে ভাবছি না। গতবারের কথা মনে আছে? বিএনপির সঙ্গে সংলাপে ফলাফল কী হলো? ওবায়দুল কাদের বলেন, তিন জায়গা থেকে বিএনপি নমিনেশন বিক্রি করে। শেষপর্যন্ত গতবারের মতো ওই নমিনেশন বাণিজ্য করার জন্যই কি এত খেলাধূলা করছেন? বিএনপির প্রতি প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধুরা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। মামাবাড়ির আবদার? পার্লামেন্টের বিলুপ্তি চায়। একেক সময় একেকটা বিষয় নিয়ে আসে। আসলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কোনভাবে হটানো যায় কিনা। দেশে-বিদেশে পাগলপ্রায় হয়ে লেগে আছে।

তত্ত্বাবধায়ক সরকার আসবে না। মৃতকে জীবিত করার চেষ্টা করছেন কেন? মির্জা ফখরুলকে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, নিষিদ্ধ করেছে দেশের সর্বোচ্চ আদালত।

সাম্প্রতিক লোডশেডিং সম্পকে ওবায়দুল কাদের বলেন, নিজেরা (বিএনপি) বিদুৎ দিতে পারেনি, দিয়েছে খাম্বা। সংকট সারাবিশ্বে। জ্বালানি সংকট সারাবিশ্বের মতো আমাদেরও আছে। তারপরও বিশ্বকাপ ফুটবল হয়ে গেলে, কোন লোডশেডিং হয়েছে? সেতুমন্ত্রী বলেন, সাময়িক কষ্ট থাকবে না। শেখ হাসিনা উপর আস্থা রাখুন, সংকট অচিরেই কেটে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা জনগণের কাছে সময় চেয়েছি। ১০/১৫ দিন ধৈর্য ধরেন। শেখ হাসিনা যা বলেন তা করেন। তিনি দিন-রাত পরিশ্রম করেন বাংলার মানুষের ভাগ উন্নয়নের জন্য। এই দুর্দিন কেটে যাবে। এই সরকার লুটেরা, হাওয়া ভবনের সরকার নয়। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতা ফিরে পায়, তাহলে এই বিষধর সাপ গোটা দেশ গিলে খাবে।

ওবায়দুল কাদের বলেন, এই সরকারেক পরিবর্তন করতে এলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই।

এসয় বিএনপির পলাতক নেতা তারেক রহমান সম্পকে ওবায়দুল কাদের বলেন, অনলাইনে কারো কথায় অভুত্থান হবে না। জনগণ সাড়া দিবে না। আপনাদের কথায় আপনাদের কর্মীরা আসতে পারে, বাংলাদেশের জনগণ আসবে না।

প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক প্রথম হওয়া তরুণ ভোটার ও নারী সমাজকে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চান। বলেন, নারী সমাজের আজকের যে ক্ষমতায়ন শেখ হাসিনার আগে পঁচাত্তরের পরে কেউ করেনি।

সমাবশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরছয় দফা দিবসনির্বাচনবিএনপিভিসাভিসানীতিমার্কিন ভিসানীতি
Previous Post

প্লাস্টিক দূষণ রোধে সার্কুলার ইকোনমির ওপর জোর দিয়েছে: পরিবেশমন্ত্রী

Next Post

কক্সবাজার যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি, জেলা কমিটি বিলুপ্ত

Next Post
বাংলাদেশ যুবলীগের নতুন লোগো, শক্তি ও ঐক্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি, জেলা কমিটি বিলুপ্ত

রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাবের জন্য চিকিৎসা ও সচেতনতামূলক ক্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT