চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বয়ং আল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন: জামায়াত আমীর

আকরামুজ্জামান by আকরামুজ্জামান
10:13 অপরাহ্ন 29, নভেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, যশোর, রাজনীতি
A A
জামায়াত আমীরের বক্তৃতা, তিনি মুখে পাগড়ি পরেছেন ও হাতে মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা একনাগাড়ে ১৫ বছরের শাসনামলে লুণ্ঠন, হত্যা, গুম করেছেন, আমরা তাদের ক্ষমা করব না। অধ্যাপক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীকে তারা হত্যা করেছে। দেশপ্রেমিকদের রুখতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু স্বয়ং আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করুন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় যশোর শহরের চাঁচড়ায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাত-পাত, ধর্ম-বর্ণনির্বিশেষে শিশু, তরুণ, বৃদ্ধ সবাই অংশ নিয়েছেন। তারা গুলির সামনে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন মুক্তির জন্য। সেই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা জাতীয় বীর। তাদের জন্য আমরা গর্বিত।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে নির্দিষ্ট কোনো দল, ধর্মের লোক অংশ নেয়নি। সেই সময় এক অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সেই ঐক্য ধরে রেখে দেশ গড়তে হবে। কেউ যেন এই ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা জাতপাত, ধর্মবৈষম্য দেখতে চাই না।

‘অভ্যুত্থানের পর আমাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি’ মন্তব্য করে তিনি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কারও গায়ে হাত তুলবেন না। আমরা আত্মত্যাগ করতে জানি। সবাই আমরা আবু সাঈদ।’

বক্তৃতা শেষে জামায়াত আমির যশোরে নিহত আমিনুল ইসলাম সজলের সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। সম্প্রতি জামায়াত কর্মী সজল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।

পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, সাবেক ভিপি আব্দুল কাদের, আনোয়ারুল ইসলাম, নুর আলা নুর মামুন, আবু ফয়সাল প্রমুখ।

রাতেই ডা. শফিকুর রহমানের যশোরের ঝিকরগাছা ও নাভারনে পৃথক দুটি পথসভায় বক্তৃতা দেন। শনিবার তিনি সাতক্ষীরায় দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

Tags: আওয়ামী লীগডা. শফিকুর রহমান
Previous Post

পাশের দেশের সরকার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: জামায়াত সেক্রেটারী

Next Post

আরও ৭৫ বাংলাদেশিকে আরব আমিরাতের ক্ষমা

Next Post
নাগরিকরা আনন্দে উল্লসিত, পতাকা ও ব্যানার হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৭৫ বাংলাদেশিকে আরব আমিরাতের ক্ষমা

ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের পশ্চিম উপকূলে কেন্দ্রস্থল দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'ফিনজাল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT