চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 29, জুন 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
অওয়ামী লীগ নেতা জনসভায় ভাষণ দিচ্ছেন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে, তবে বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় ঢাকার বিভিন্ন স্থান থেকে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় দলের কেন্দ্রীয় নেতারা বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে রাজপথে অগ্নি সন্ত্রাস মেনে নেবে না দেশের জনগণ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্বের সম্পর্ক আর ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত বিএনপি।

সাংবাদিকদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: আমরা বলেছিলাম বছরব্যাপী উদযাপন করব। সেখানে খবর হয়- আমরা নাকি পাল্টাপাল্টি করছি। গতকাল আমরা সাইকেল র‍্যালি করেছি, বিএনপির কি কিছু ছিল? তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন?’

ওবায়দুল কাদের বলেন: আমরা সারা বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে। সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন।’

তারেক রহমানকে দেশে এনে বিচার করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ লন্ডনে বসে দেয়া কর্মসূচি মানে না। শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন: বিএনপি বড় বড় কথা বলে। তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম, গয়েশ্বর বাবু কোথায় যান? কেউ জানে না।

সভায় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

মহাকাশে সুনিতাকে অপেক্ষা করতে হবে কয়েক মাস: নাসা

Next Post

ফাইনালে আগে ব্যাট করলে সুবিধা, নাকি বল করলে

Next Post
ক্রিকেটার মাঠে প্রস্তুত, বিশ্বকাপ ফাইনাল প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে আগে ব্যাট করলে সুবিধা, নাকি বল করলে

ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতলে শিরোপা-ছন্দে ফিরবে ভারত: ভন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT