চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট সিটিতেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 21, জুন 2023
in - সেমি লিড, জনপদ, সিলেট
A A
সিলেটের রাস্তায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী ও সমর্থকদের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম।

বুধবার ২১ জুন ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টা থেকে।

ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিন সিলেট সিটিতে দু’হাজার ২৮০ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন।

এছাড়াও মাঠে ছিলেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। ইসির নিজস্ব পর্যবেক্ষক টিম ঢাকায় নির্বাচন ভবনে মনিটরিং সেল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন।

এবার সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। তাদের মধ্যে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদুল হাসান (হাতপাখা) এবং জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপফুল) রয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন- মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহজাহান মিয়া (বাস গাড়ি) এবং স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিটিতে মোট ১৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।

Tags: সিলেট সিটি নির্বাচন ২০২৩
Previous Post

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারল আয়ারল্যান্ড

Next Post

টাইটানিক দেখতে যাওয়া ডুবোযানের কী হলো

Next Post
বাংলাদেশের জলসীমায় ডুবোযান ও যুদ্ধজাহাজের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইটানিক দেখতে যাওয়া ডুবোযানের কী হলো

সৌদি আরবে প্রবাসীকে খুনের ঘটনায় তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে প্রবাসীকে খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT