চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দ্বীপ উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
10:20 অপরাহ্ন 25, মে 2023
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, রাজনীতি
A A
আওয়ামী লীগ প্রার্থী সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মাইনুদ্দিন মিশন ১১ হাজার ৯৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৭ হাজার ৬১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট।

আবুল কাশেম মাহমুদ তার মশাল প্রতীকে ভোট পেয়েছেন ৭৩ আর মশিউর রহমান বেলাল দোয়াত কলম মার্কা নিয়ে ৮৬ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাতটায় সন্দ্বীপ উপজেলা পরিষদ কমপ্লেক্সে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর ।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সন্দ্বীপ উপজেলার ৮৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খিসা বলেন, ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মাস্টার শাহজাহানের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। এই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৭০ জন।

রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন চ্যানেল আইকে বলেন, উপনির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৪৪ হাজার ২৮৪। নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। দু’একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

Tags: আওয়ামী লীগ
Previous Post

জুভেন্টাসে চুক্তি বাড়াচ্ছেন না ডি মারিয়া

Next Post

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে খরচ বাড়তে পারে: এবিবি

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরিহিত, বিবৃতি দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে খরচ বাড়তে পারে: এবিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT