২৮ অক্টোবর নিয়ে আশঙ্কায় দেশের ব্যবসায়ী গোষ্ঠী। নির্বাচন কেন্দ্রিক সংঘাতের আশঙ্কায় বিদেশি ক্রেতারা ইতোমধ্যে অর্ডার স্থগিত রাখছে বলে জানাচ্ছেন রপ্তানিকারকরা। অর্থনীতির অগ্রগতি অব্যাহত রাখতে সংঘাত এড়িয়ে সংলাপের উপায় খুঁজতে পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।







