চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্মদিন পালনের আহ্বান আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক পোষ্টে শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালনের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে এই পোস্ট করা হয়।

পোস্টে বলা হয়, ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা- কর্মী -সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান। আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৪ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দেশের গরীব-দুঃখী-মেহনতি মানুষের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা- কর্মী -সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানানো হচ্ছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এ উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তাঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

শেখ হাসিনা ও শেখ হাসিনার জন্মদিন উদযাপন, বাংলাদেশ আওয়ামী লীগের. Channel i News - চ্যানেল আই নিউজ

পোস্টে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিরোধী, উগ্রবাদী দেশি-বিদেশি চক্রের রক্তপাত-সন্ত্রাস-লুটতরাজের মাধ্যমে দেশধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন। কিন্তু জাতির পিতা এবং বাঙালীর স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তাঁর আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। জননেত্রী শেখ হাসিনা এবং তাঁর লক্ষ লক্ষ ভক্ত,অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে।বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ১৯৭১ এবং ১৯৭৫ সহ অতীতে বারবার হয়েছে ; ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি সফল হয়নি।

পোস্টের শেষে বলা হয়েছে, সকল বিভ্রান্তি-মিথ্যাচার-ভীতি-সংবাদমাধ্যমের কন্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম, শেখ হাসিনার মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য, লাখো কন্ঠে ধ্বনিত হবে-“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

Tags: আওয়ামী লীগজন্মদিন পালনশেখ হাসিনা
Previous Post

কোচ জানেন না কবে ফিরবেন নেইমার

Next Post

আজ বিশ্ব নৌ দিবস

Next Post
নৌবাহিনী যুদ্ধজাহাজের বহর সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বিশ্ব নৌ দিবস

ব্র্যাড পিটের মতো দেখতে একজন ব্যক্তি সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট সেজে দুই নারীর সঙ্গে প্রতারণা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT