চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মানুষ জ্বলছে: মির্জা ফখরুল

রাহুল রায় by রাহুল রায়
4:36 অপরাহ্ন 22, আগস্ট 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
রাজনৈতিক নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশের মানুষ জ্বলছে। জ্বালানী খাতসহ প্রতিটি খাতকেই তারা দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের বিএনপির আয়োজনে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনার এসব কথা বলেন বিএনপির নেতারা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সরকার জনকল্যাণের পরিবর্তে নিজস্ব দলীয় ব্যবসায়ী ও সিন্ডিকেটকে প্রাধান্য দেয়ায় মানুষের কাঁধে আর্থিক বোঝা চেপে বসেছে। সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়, গণআন্দোলনের মাধ্যমে তাদের সরাতে হবে। প্রতিষ্ঠা করতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এজন্য গণ আন্দোলনের বিকল্প নেই।

দলের নেতারা বলেছেন, দেশকে দুর্নীতিমুক্ত করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে এই সরকারকে সরাতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।

বিএনপি নেতাদের অভিযোগ, এই সরকারের কারণেই এমন ভোগান্তি। বিভিন্ন ইস্যুতে মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামছে। এভাবেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্বালানি বিশেষজ্ঞ মোস্তফা কামাল মজুমদার, জাকির হোসাইন খান প্রমুখ।

Tags: আওয়ামী লীগদুর্নীতিনিরপেক্ষ সরকারবিএনপি
Previous Post

এশিয়া কাপে সাকিবদের সঙ্গে থাকবেন নাজমুল হাসান

Next Post

শাকিবকে উৎসাহ দিয়েছেন তথ্যমন্ত্রী, সব ধরনের সহযোগিতার আশ্বাস

Next Post
তথ্যমন্ত্রী শাকিবকে উৎসাহ দিচ্ছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবকে উৎসাহ দিয়েছেন তথ্যমন্ত্রী, সব ধরনের সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রীকে নবীন কর্মকর্তাদের দেশ ও মানুষের সেবার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ ও মানুষের সেবক হতে নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী'র আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT