চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ: ডাচ উপমন্ত্রীকে প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 19, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ডেনমার্কের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইসের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়টি স্পষ্ট কর প্রধান উপদেষ্টা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নয়।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, আগের সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হওয়া বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।

পাসকাল গ্রোটেনহুইস অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে অর্জিত নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে বলেন, সময় সীমিত থাকা সত্ত্বেও বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। নেদারল্যান্ডসের পক্ষ থেকে শ্রম আইন সংস্কারকে স্বাগত। এতে ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ আগ্রহ আরও বাড়বে। শিগগিরই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পিপিপি (পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ) বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা করছে নেদারল্যান্ডস।

পাসকাল গ্রোটেনহুইস বলেন, গত ৫০ বছর ধরে দুদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এখন আমরা এই সম্পর্ককে সমতা ও অংশীদারত্বের ভিত্তিতে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে আরও উন্নীত করতে চাই। নেদারল্যান্ডসের যেসব কোম্পানি এত দিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করত, তারা এখন সরাসরি বিনিয়োগ ও অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে কৃষি, বাণিজ্য, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Tags: আওয়ামী লীগপ্রধান উপদেষ্টা
Previous Post

২১৭ রানের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Next Post

কেমন থাকবে কয়েকদিনের আবহাওয়া?

Next Post
আবহাওয়ার পরিবর্তন, সূর্য্যোদয় বা সূর্য্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন থাকবে কয়েকদিনের আবহাওয়া?

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রায় দ্বিগুণ করার ঘোষণা সৌদি আরবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT