চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নেতার থাপ্পড়ে শিক্ষক হাসপাতালে

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
5:05 অপরাহ্ন 15, জুন 2022
in জনপদ, জয়পুরহাট
A A
বাংলাদেশের রোড নেটওয়ার্কের মানচিত্র, বিভিন্ন রোডের নম্বর সহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবর রহমান চঞ্চলের গালে থাপ্পড় মেরেছেন বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকির। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকির নিজেই ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বক্তব্য দিয়েছেন।

চঞ্চলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানিয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলীর স্ত্রী দেল আফরোজা আরা বানু হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক চঞ্চল। বিদ্যালয়ের দোকান ভাড়ার টাকা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। প্রধান শিক্ষকের স্বামী আশরাফ আলী বিষয়টি উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডলকে জানালে তিনি চঞ্চলকে তাঁর কার্যালয়ে আসতে বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল তাঁর সহকর্মী জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে বেলা একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের ফটকের সামনে পৌঁছান। সেখানে প্রধান শিক্ষক দেল আফরোজার স্বামী আশরাফ আলী ও চঞ্চলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আশরাফ আলী মাহবুবরের গালে দুটি থাপ্পড় মারেন। এ নিয়ে সেখানে তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে চঞ্চল আহত হলে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকির ঘটনার সত্যতা স্বীকার করে দম্ভের সাথে বলেন, ‘বিদ্যালয়ের দোকান ঘরের ভাড়ার টাকা নিয়ে আমার স্ত্রীর সঙ্গে সহকারী শিক্ষক চঞ্চলের দ্বন্দ্ব হয়। এর প্রেক্ষিতে আমার স্ত্রীকে উদ্দেশ্য করে সে তার ফেসবুকে আজেবাজে কথা লেখেন। এ কারণে ওই শিক্ষকের গালে কষে দুটি থাপ্পড় মেরেছি। আমি সেটা ওসিকেও বলেছি। এতে জেল-জরিমানা হলেও সমস্যা নেই। চঞ্চল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হওয়ার কারণে প্রধান শিক্ষককে তোয়াক্কা করেন না। তার বিরুদ্ধে পাঁচ-ছয়টি বিভাগীয় মামলাও রয়েছে।

সহকারী শিক্ষক মাহবুবর রহমান চঞ্চল বলেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় মুঠোফোনে কল করে আমাকে দ্রুত তার কার্যালয়ে আসতে বলেন। হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ের ফটকের সামনে পৌঁছাই। সেখানে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষককের স্বামী বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমার গলা ও ঘাড়ে প্রচণ্ড আঘাত লেগেছে। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি। আমি ফেসবুকে কাউকে নিয়ে কিছু লিখিনি।’

ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল বলেন, প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চঞ্চলকে সহকারী ডেকেছিলাম। তার কক্ষে ঢোকার আগেই দুই পক্ষ মারামারি করেছে। এ ঘটনাকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।

Tags: Awami Leagueআওয়ামী লীগসরকারি প্রাথমিক বিদ্যালয়
Previous Post

২০৬ রানে মোহামেডানের জয়

Next Post

ইংল্যান্ডের জরিমানা, কাটা গেল চ্যাম্পিয়নশিপ পয়েন্ট

Next Post
ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং করছে, প্রতিপক্ষের বোলার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের জরিমানা, কাটা গেল চ্যাম্পিয়নশিপ পয়েন্ট

একজন পুরুষ ব্যক্তিত্বের সাক্ষাৎকার, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্য বদলাক বা না বদলাক, আমি লেগে থাকবো: আদর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT