চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। এসময় সারাদেশ থেকে আগত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত ছিল ঢাকার সোহ্‌রাওয়ার্দী উদ্যান।

প্রথম অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আমি চার বারের প্রধানমন্ত্রী। আমাদের পরিবার দুর্নীতিই যদি করত তাহলে দেশের মানুষকে কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি। মানুষের জন্য করতে এসেছি। এ কারণে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে, এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে মেনে নিতে পারি না। আমরাই পারি দেশের উন্নতি করতে।’

দেশের অগ্রযাত্রায় আওয়ামী লীগ সভাপতি তার সরকারের মেয়াদে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাই চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। ধন্যবাদ আমাদের দেশের মানুষকে। তারাই আমাকে সাহস দিয়েছে শক্তি দিয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। শুধুমাত্র পদ্মা সেতু না। তিনটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আওয়ামী লীগ সরকারের করা, চতুর্থটা হচ্ছে কক্সবাজারে। সারাদেশে রাস্তা-ঘাট, ব্রিজ করে… অতো ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে।’

শেখ হাসিনা বলেন, ‘কিছুদিন আগে একশোটা সেতু, একশোটা সড়কের উন্নতি আমরা করতে পেরেছি। কোনদিন আগে কেউ একসঙ্গে করতে পেরেছে। আপনারাই বলেন, পেরেছে কোনো সরকার? কে পেরেছে, আওয়ামী লীগ সরকার। আমরাই পারি দেশের উন্নতি করতে, এটাই হচ্ছে বাস্তবতা।’

‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এবার আওয়ামী লীগের ২২তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে। ২০৪১-এ স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম অধিবেশন শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন হয়।

Previous Post

১২ রানে দুই উইকেট হারালো ভারত

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৫

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৫. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৫

বাংলা ভাষায় নির্মিত বিভিন্ন আন্তর্জাতিক সিনেমার পোস্টার ও ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর শেষে: ২০২২ মাতিয়েছে যে ভিনদেশি সিনেমাগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT