চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দশকে গড় আয়ু বাড়বে ৫ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 17, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃদ্ধ মহিলার হাসিমুখ, বাংলার গ্রামীণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন একটি গবেষণায় বলা হয়েছে, আগামী ৩ দশকের মধ্যে বাড়বে মানুষের গড় আয়ু। তবে স্থূলতা ও প্রেসারের মতো রোগও বাড়বে আর মানুষকে বেঁচে থাকতে হবে ভগ্নস্বাস্থ্য নিয়ে। 

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল ১৬ মে বৃহস্পতিবার দ্য ল্যানসেট পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিকস অ্যান্ড অ্যাডিকশনের একটি গবেষকদলের গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষকদলের মতে, বিশ্বজুড়েই মানুষের আয়ু বাড়বে। পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ১ থেকে ৭৬ দশমিক ২ বছর হবে এবং মেয়েদের গড় আয়ু ৭৬ দশমিক ২ থেকে ৮০ দশমিক ৫ বছর হবে। এখন যেসব দেশে মানুষের গড় আয়ু কম, আগামীতে সেসব দেশে আয়ু সবচেয়ে বেশি বাড়বে।

গবেষকরা বলেছেন, মানুষের স্বাস্থ্যের জন্য নেওয়া নতুন নতুন ব্যবস্থার জন্যই আয়ু বাড়বে। কোভিড ১৯, সংক্রামক রোগ, মাতৃত্বকালীন রোগ, বাচ্চাদের রোগ এবং অপুষ্টিজনিত সমস্যা কাটানোর জন্য নেওয়া উদ্য়োগগুলোর ফলে আগামী ৩ দশকে মানুষের গড় আয়ু বেড়ে যাবে বলে মনে করছেন গবেষকরা।

এছাড়া গবেষকরা দেখেছেন যে, ২০০০ সাল থেকে উচ্চ রক্তচাপ, সুগার, মোটা হওয়ার প্রবণতা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। বায়ুদূষণ, ধূমপান, বাচ্চার ওজন কম হওয়ার মতো বিষয়গুলোর প্রভাব মানুষের স্বাস্থ্যের ওপর পড়ছে।

তবে তারা মনে করছেন, এই ধরণের প্রবণতা ঠেকানোর একটা বড় সুযোগ আমাদের সামনে আসছে। বিশেষ করে ব্যবহারিক ও জীবনযাপন সংক্রান্ত সমস্যা যদি শুধরে নেওয়া যায়। তাহলে এই সব রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Tags: গড় আয়ু
Previous Post

ধোনির অবসর আলোচনা, জবাব দিলেন চেন্নাই ব্যাটিং কোচ

Next Post

১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

Next Post
বাংলাদেশ ও যুক্তরাজ্যের পতাকা, ব্রিটিশ ও বাংলাদেশের সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও টিনের ঘরসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতা, তথ্য পেলেই অভিযান: র্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT