চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় ফিরছে পুরনো ‘অ্যাভাটার’, বন্ধ থাকবে ওটিটি স্ট্রিমিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অ্যাভাটার সিনেমার চরিত্রের দুই নায়কের ছবি, জটিল প্রেক্ষাপটে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের নিশ্চয়ই মনে আছে জেমস ক্যামেরন নির্মিত ‘অ্যাভাটার’ চলচ্চিত্রের কথা। ১৩ বছর আগে মুক্তি পাওয়া সেই সিনেমা এ পর্যন্ত চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে।

২০০৯ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ।

ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় সিনেমাটি। এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী ছবির জন্য।

আগামী ১৬ ডিসেম্বর সেই অপেক্ষার অবসান ঘটাতে পর্দায় আসছে নতুন ছবি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। তবে তার আগেই পর্দায় ফিরছে পুরনো ‘অ্যাভাটার’। ২৩ সেপ্টেম্বর আবারও মুক্তি পাচ্ছে রেকর্ড গড়া এই ছবি।

এবার ছবিটি দেখানো হবে ফোরকে (৪শ) হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে। তবে মাত্র দুই সপ্তাহ ছবিটি প্রদর্শনের পরিকল্পনা করেছেন নির্মাতা। ‘অ্যাভাটার’ ওটিটিতে মুক্তি পেয়েছে বহু বছর আগেই। তবে সিনেমা হলে চলাকালে ছবির ওটিটি স্ট্রিমিং বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পারবেন দর্শকরা।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে দর্শকদের কৌতুহল এখন চূড়ায়। এবার লড়াই চলবে জলে। সে লড়াই কেমন হবে, তার কিছু ধারণা দর্শকদের দিতে প্রকাশ করা হয়েছে সিনেমার টিজার। যেখানে দেখা গেছে, জেমস ক্যামেরন এবার একটি জলজ জগত সৃষ্টি করেছেন দর্শকদের জন্য। এ পর্বে আরও বেশি কাল্পনিক চরিত্রের সমাহার ঘটিয়েছেন তিনি।

অ্যাভাটারের ভেরিফায়েড ফেসবুকে টিজার প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এটি। আর এতেই স্পষ্ট কতটা অধীর আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করছেন ভক্তরা। এই আগ্রহের পালে নতুন করে হাওয়া লেগেছে পুরনো ‘অ্যাভাটার’-এর আবার পর্দায় ফিরে আসার খবরে।

১৩ বছর আগে ছবিটি যারা দেখেছেন তারা যেমন নস্টালজিক হতে পারেন, অন্যদিকে যারা দেখেননি তারা সুযোগটা লুফে নিতে পারেন। এমন একটি ছবি পর্দায় দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অনেকেই।

Tags: অ্যাভাটারচলচ্চিত্রজেমস ক্যামেরনঢাকানস্টালজিকপুরস্কারলিড বিনোদনসিনেমা
Previous Post

আইজিপি বেনজীর আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

Next Post

পুরস্কারের সঙ্গে ঘরও দেবেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি দেখছেন ও হাসছেন, ক্যাপশনে ফুটবল ও কোকা-কোলা লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কারের সঙ্গে ঘরও দেবেন প্রধানমন্ত্রী

সেতুমন্ত্রী ও সাংসদ মাশরাফী কালনা সেতু পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কালনা সেতু পরিদর্শনে সেতুমন্ত্রী, সঙ্গে সাংসদ মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT