চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরসহ ভারতের ৩ রাজ্যে ভারী বৃষ্টি ও তুষারধসের সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
কাশ্মীরের হিমশীতল তুষারময় পাহাড়ি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে হতে শীত বিদায়ের প্রস্তুতি নিলেও উত্তর ভারতে এখনও কনকনে আবহাওয়া। চলছে তুষারপাতের মৌসুম। আজ সোমবারও (৫ ফেব্রুয়ারি) উত্তর ভারতের তিনটি রাজ্যে ভারী বৃষ্টি এবং ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে হতে পারে তুষারধস। খুব প্রয়োজন ছাড়া সেখানকার বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে আবহাওয়া ভবন।

আবহাওয়া ভবনের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ভারী তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তিন রাজ্যে খুব খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বরফ পড়তে পারে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায়।

জানা যায়, কাশ্মীরে গত কয়েক দিন ধরেই বরফ পড়ছে। রাস্তাঘাট সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। বাড়ি, গাড়ির উপরেও বরফের আস্তরণ পড়তে দেখা গিয়েছে। এর মাঝে সোমবার আরও তুষারপাতের কারণে তুষারধস নামতে পারে উপত্যকায়, আবহাওয়া ভবনের পূর্বাভাসে সেই ইঙ্গিত রয়েছে। তবে আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে কাশ্মীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

রোববারও অত্যধিক তুষারপাতের কারণে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে অনেক বিমান। জাতীয় সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বরফের পড়ে বন্ধ হয়ে গিয়েছে। পর্যটকেরা যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন। অনেকে পাহাড়ে আটকে পড়েছেন।

অন্যদিকে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্যে আবার অসময়ে বৃষ্টি হচ্ছে। উত্তরাখণ্ডের নিচু এলাকাতেও বৃষ্টি হয়েছে রবিবার। বৃষ্টির কারণেই এই রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। তবে দিনের তাপমাত্রা বেশ কমেছে।

আবহাওয়ার কারণে বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। বিভিন্ন বিমান সংস্থা ইতিমধ্যে তা নিয়ে যাত্রীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে। ভাল করে খোঁজখবর নিয়ে যাত্রা শুরু করতে বলা হয়েছে।

Previous Post

মিয়ানমারের অভ্যন্তরীণ লড়াইয়ে বাড়তি ভাবনায় বাংলাদেশ

Next Post

পাবনায় বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষা চাষ

Next Post
উচ্চ ফলনশীল সরিষা চাষের জন্য পল্লীতে কৃষকদের প্রশিক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষা চাষ

বিলুপ্তপ্রায় অতিথি পাখির ঝাঁক ভোলা উপকূলে উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় প্রতিবছর কমছে অতিথি পাখির আনাগোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT