চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই যুগেও মানবিক শিক্ষার বিকল্প নেই: এইউডব্লিউ কনফারেন্সে বক্তারা

এইউডব্লিউ-এর প্রথম হিউম্যানিটিজ কনফারেন্স উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 10, জুলাই 2026
in শিল্প সাহিত্য
A A
অতিথি ও বক্তাদের অংশগ্রহণে এউডব্লিউ হিউমেনিটিজ কনফারেন্স ২০২৬. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে উদ্বোধন হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) হিউম্যানিটিজ প্রোগ্রামের প্রথম হিউম্যানিটিজ কনফারেন্স। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়েছেন।

সম্মেলনে সাহিত্য, ইতিহাস, দর্শন, ভাষা, সংস্কৃতি, পরিচয়, অভিবাসন, লিঙ্গ, আদিবাসী জ্ঞান এবং মানবিক শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক মাসুদুর রহমান বলেন, মানবিক শিক্ষা মানুষের চিন্তা ও অভিজ্ঞতার প্রকাশ ঘটায়। তিনি অংশগ্রহণকারীদের পাশাপাশি সম্মেলনের স্পন্সর ক্লিফটন গ্রুপ ও ডিটসকে ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে এইউডব্লিউর উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিকতাই মূল। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বকে বদলে দেয়, কিন্তু মানবিকতা আমাদের মানুষ করে তোলে।” তিনি এই সম্মেলনকে ভিন্নমত শোনা, নিজস্ব ধারণাকে প্রশ্ন করা এবং অর্থবহ সংলাপ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি বলেন, “হিউম্যানিটিজ সমাজের বিবেক, তার স্মৃতি এবং তার কল্পনা—যা আমাদের অতীতকে সংরক্ষণ করে, বর্তমানকে আলোকিত করে এবং ভবিষ্যৎকে অনুপ্রাণিত করে।”

প্রধান অতিথি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদিবাসী অধিকার বিশেষজ্ঞ রাজা দেবাশীষ রায় জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, ভাষা এবং মানবাধিকারকে পরস্পর-সম্পর্কিত বিষয় হিসেবে তুলে ধরেন। পার্বত্য চট্টগ্রামের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বহু প্রজন্ম ধরে বন ও নদী সংরক্ষণ করে আসা আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “যত বেশি আত্মনিয়ন্ত্রণাধিকার দেওয়া হবে, তত বেশি শান্তি থাকবে।” পাশাপাশি আদিবাসী ভাষার স্বীকৃতির ওপর জোর দিয়ে তিনি সতর্ক করেন, একটি ভাষাকে অস্বীকার করা মানে একটি জীবনধারাকেই অস্বীকার করা, যা সমগ্র মানবজাতির জন্য ক্ষতিকর।

‘হোয়াই হিউম্যানিটিজ ম্যাটার টুডে’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক ড. কায়সার হক। প্রায় পাঁচ দশকের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, শুধু মানবিক বিভাগের শিক্ষার্থীরাই নয়, বর্তমান সময়ে কর্মসংস্থানের অনিশ্চয়তা প্রায় সব ক্ষেত্রেই বিদ্যমান। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভাষা ও মৌলিক দক্ষতার দুর্বল ভিত্তি নিয়েই অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসে, যার সংস্কার শুরু করতে হবে স্কুল পর্যায় থেকে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি খাপ খাইয়ে না নিই, তাহলে এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে যন্ত্র যন্ত্রের সঙ্গে কথা বলবে।” একই সঙ্গে তিনি মৌলিক চিন্তা ও সৃজনশীলতা মূল্যায়নের নতুন পদ্ধতি নিয়ে ভাবার আহ্বান জানান। অনুবাদ ও বিশ্বসাহিত্যকে তিনি মানবিক শিক্ষার বিকাশের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

দিনের শেষভাগে চারটি বিষয়ভিত্তিক প্যানেলে এইউডব্লিউ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নেন। সাহিত্য, দৃশ্যকলা, স্মৃতি, লিঙ্গ, অভিবাসন ও দক্ষিণ এশিয়ার ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তারা গবেষণাপত্র উপস্থাপন করেন।

সম্মেলনের সঞ্চালনা করেন মিপ্রু মারমা ও জ্যোতি টিনা। ১১ জুলাই আরও পাঁচটি সেশনের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হবে।

Tags: গবেষকশিক্ষকশিক্ষার্থী
Previous Post

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

Next Post

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, পোর্ট্রেট, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

Cox's Bazar beach with parked vehicles and distant waves. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT