চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিজয়া দশমীর বিসর্জন উৎসবের দৃশ্য, হাজারো মানুষ সমুদ্রের পাড়ে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায় সুরে দুর্গা মায়ের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তায় এদিন প্রতিমা বিসর্জন দেয়া হয়।

মঙ্গলবার ২৪ অক্টোবর বিকাল সাড়ে তিনটার সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জাতীয় বিজয়া শোভাযাত্রা বের হয়। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা পলাশীর মোড়ে আসে। পরে শোভাযাত্রায় যোগ দেয়।

বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট এলাকার বীণাস্মৃতি স্মানঘাটে ঢাকার বিভিন্ন মণ্ডপ থেকে আসা প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এসময় তারা মন্ত্র পাঠ করছেন। রায়সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত দীর্ঘ লাইনে ঢাকার বিভিন্ন মণ্ডপের প্রতিমা সদরঘাট আসছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।

দুর্গার প্রতিমা বিসর্জনকে ঘিরে কোস্ট গার্ডের ডুবুরি দল, ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাবসহ নৌ-পুলিশ কঠোর নিরাপত্তা দিচ্ছে। দেবী বিসর্জন উপলক্ষে ভিক্টোরিয়া পার্ক, সদরঘাটের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নদীতে সার্বক্ষণিক পাহারা দিচ্ছে নৌ-পুলিশ ও ডুবুরি দল।

এরপর বিভিন্ন ঘাটে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার ২৪৬টি মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

অন্যদিকে কক্সবাজারে বৈরী আবহাওয়া লাখ মানুষের উপস্থিতিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিসর্জন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই শতাধিক প্রতিমা নিরঞ্জন দেয়া হয়েছে। এ উপলক্ষে পুরো সৈকত ও আশপাশের এলাকায় নেয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নোয়াখালীতে ১৭৯টি প্রতিমা বিসর্জন দিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। এতে শান্তিপূর্ণভাবে শেষ হলো তাদের প্রধান ধর্মীয় এই উৎসব।

শারদীয় দুর্গাপূজায় ১৭৯টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। এছাড়া ঘটপূজা অনুষ্ঠিত হয় ৬টি।

Tags: দশমীদুর্গাপূজাপ্রতিমা বিসর্জন
Previous Post

সহকর্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন অ্যাটর্নি জেনারেল

Next Post

প্রস্তুত হয়ে গেছে ‘ব্রহ্মাস্ত্র টু’র স্ক্রিপ্ট, কবে শুরু হবে শুটিং?

Next Post
অভিনেতা রণবীর কাপুরের চমৎকার পারফরম্যান্স, প্রেমের আবেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুত হয়ে গেছে ‘ব্রহ্মাস্ত্র টু’র স্ক্রিপ্ট, কবে শুরু হবে শুটিং?

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, একজন বোলার বল ছুঁড়ছেন, অন্যজন ব্যাটসম্যান প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসা-যাওয়ার মিছিলে রানের চাকাতেও গতি নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT