চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল রোগে আক্রান্ত সামান্থা, নিজেই জানালেন অসুস্থতার খবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 30, অক্টোবর 2022
in বিনোদন
A A
সামান্থার ছবি ও তার চিকিৎসার জন্য মনোযোগী অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল রোগে আক্রান্ত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামাজিক মাধ্যমে নিজের এই রোগের বিষয়ে সবাইকে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

গত কয়েক সপ্তাহ ধরেই সামাজিক মাধ্যমে দেখা যায়নি অভিনেত্রীকে। শোনা যাচ্ছিল তিনি অসুস্থ। গুঞ্জনই সত্য হলো। মায়োসাইটিস রোগে আক্রান্ত সামান্থা প্রভু। হাসপাতাল থেকে জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা।

সামান্থা একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে টিভির পর্দায় চোখ তার। মুখ দেখা যাচ্ছে না ছবিতে। তবে হাতের আঙুল দিয়ে হৃদয়ের চিহ্ন বানিয়ে যশোধার ট্রেলারকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ দিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী লিখেছেন, ‘যশোধার ট্রেলারকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তা অভাবনীয়। এই ভালোবাসা আর আত্মার সম্পর্কটাই আমার শক্তি যা আমাকে জীবনের অসমাপ্ত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে লড়াই করার সাহস যোগায়। মাস কয়েক আগে আমি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছি। ভেবেছিলাম এই সমস্যাটা একটু কমলে হলে আপনাদের জানাব, তবে একটু বেশিই সময় লাগছে’।

সামান্থা আরও বলেন, ‘চিকিৎসকরা আশাবাদী আমি খুব শীগগির সেরে উঠব। আমার ভালো দিন যাচ্ছে, খারাপ দিন যাচ্ছে… শারীরিক এবং মানসিকভাবে। মাঝেমধ্যে মনে হচ্ছে আর একটা দিনও আমি সহ্য করতে পারব না। তখনই দেখছি সেই মুহূর্তটা কেটে যাচ্ছে। আমার মন বলছে, আমি সুস্থতার পথে আরও একটু এগিয়ে গেলাম। অনেক ভালোবাসা সকলকে।’

মায়োসাইটিস রোগে ঘাড় শক্ত হয়ে যাওয়া ও ব্যথা, পিঠের নীচের দিকে ব্যথা এবং হাঁটুতে ব্যথা বেড়ে যায়। রোগীর হাঁটতে সমস্যা দেখা যায়, শরীরে ক্লান্তি আসে, এবং শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যায়।

সামান্থার পোস্টে ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর। কৃতী শ্যানন, কিয়ারা আদভানি, গজরাজ রাও, রাশি খান্না-সহ আরও অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: মায়োসাইটিসসামান্থা রুথ প্রভু
Previous Post

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

Next Post

১৫০, এই রানে জিততে পারবে বাংলাদেশ?

Next Post
বাংলাদেশের জয়ের জন্য আশাবাদী ক্রিকেটপ্রেমীদের মুখোমুখি রিপোর্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫০, এই রানে জিততে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েকে দম ফেলতে দিচ্ছেন না তাসকিন-মোস্তাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT