চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাম মইন উদ্দীনের আত্মজীবনীমূলক বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in শিল্প সাহিত্য
A A
গোলাম মইন উদ্দীনের আত্মজীবনীমূলক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের আত্মজীবনীমূলক বই ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজা কনকর্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। এরপর বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ও শিল্পখাতের প্রথিতযশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বইটি সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করে মইন উদ্দীন বলেন, ‘বইটি প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেখতে দেখতে বহুজাতিক কোম্পানিতে কাজ করার অনেকদিন হয়ে গেল। এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবো বলে ভাবছিলাম। শেষ পর্যন্ত, এই বইটির মাধ্যমে আমার কর্ম ও ব্যক্তিজীবনের অনেক কথা আপনাদের সাথে বলা হল। অনুষ্ঠানে আগত সকল অতিথিকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’

‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’ বইটির ৩৫টি অধ্যায়ে লেখক গোলাম মইন উদ্দীনের জীবনের নানা দিক উঠে এসেছে। বইটির পরতে পরতে ছড়িয়ে আছে মইন উদ্দীনের শৈশব-কৈশোর, কর্মজীবনের শুরু, চা-বাগানে কাজ করার নানান অভিজ্ঞতা, বিএটি বাংলাদেশে লেখকের বর্ণাঢ্য কর্মজীবন, তার সময়কালে বিএটি বাংলাদেশের বিভিন্ন এমডিদের কার্যক্রম, বিএটি বাংলাদেশের নেয়া নানারকম উদ্যোগ এবং কর্মীদের জন্য দিক-নির্দেশনাসহ ব্যক্তিজীবনের বিভিন্ন দিক ।

লেখক আত্মজীবনীমূলক এই বইটি উৎসর্গ করেছেন তার বন্ধুবান্ধব, ৫০ বছরের পেশা জীবনের সহকর্মী, শ্রমিক-কর্মচারী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও সাধারণ জনগণকে। ৮০০ টাকা গায়ের মূল্যের বইটির প্রচ্ছদ এঁকেছেন লিটন হালদার। বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী।

Tags: বিএটি বাংলাদেশমোড়ক উন্মোচন
Previous Post

দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট

Next Post

ব্রাজিলে ফ্লাইট বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

Next Post
বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা, ব্রাজিল, উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে ফ্লাইট বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

প্রধানমন্ত্রী ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT