চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের মক্কা-মদিনায় সম্পত্তি কেনার অনুমতি দিচ্ছে সৌদি আরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 23, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের মক্কা-মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সাল থেকে মক্কা-মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট বাজারে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি আরব ২০২৬ সালের জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের জন্য পবিত্র শহর মক্কা ও মদিনাসহ দেশজুড়ে সম্পত্তি কেনার অনুমতি দিতে যাচ্ছে। এ উদ্যোগটিকে দেশটির জাতীয় নীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জুলাইয়ে জারি হওয়া রাজকীয় ডিক্রি নং এম/১৪ এর ভিত্তিতে এ বিধান কার্যকর হবে, যা নির্দিষ্ট অঞ্চলে বিদেশিদের সম্পত্তি মালিকানার সুযোগ তৈরি করে দেবে।

জেনারেল রিয়েল এস্টেট অথরিটি (আরইজিএ)-এর তথ্য অনুযায়ী, রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনার কোন কোন অংশ বিদেশি ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হবে, তা চূড়ান্ত করা হচ্ছে। আইন চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলো প্রকাশ করা হবে।

অনুমোদিত অঞ্চলগুলোর মধ্যে প্রত্যাশিত মালিকানা সীমা ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর সীমা নির্ভর করবে- নগর পরিকল্পনা ও স্থানীয় বাজারের অবস্থার উপর।

এই সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ মক্কা ও মদিনায় ঐতিহাসিকভাবে বিদেশিদের সম্পত্তি মালিকানা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এ পরিবর্তনের পাশাপাশি সৌদি আরব ভগ্নাংশ বা টোকেনাইজড সম্পত্তি মালিকানা (ফ্রাকশনাল ওনারশিপ) চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা দেশে না গিয়েই সম্পত্তির শেয়ার কিনতে পারবেন।

সিটিস্কেপ গ্লোবালে (১৭–২০ নভেম্বর, রিয়াদে) বক্তৃতাকালে রিয়েল এস্টেট রেজিস্ট্রি অথরিটির সিইও মোহাম্মদ আল-সুলিমান বলেন, এই ব্যবস্থা বিনিয়োগকারীদের দূর থেকেই সৌদি রিয়েল এস্টেট বাজারে অংশগ্রহণের সুযোগ দেবে এবং তারা সেই অঞ্চলের শক্তিশালী অর্থনীতির সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রা পূরণ, অর্থনীতি বৈচিত্র্যময় করা, রিয়েল এস্টেট খাত আধুনিকীকরণ ও আন্তর্জাতিক মূলধন আকর্ষণের জন্য বৃহত্তম প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৬ সালের আগে চূড়ান্ত নিয়ন্ত্রক প্যাকেজ প্রকাশ করা হবে, যেখানে যোগ্যতার শর্ত, সম্পত্তি কেনার পদ্ধতি, সম্মতি ও আইনি বাধ্যবাধকতা উল্লেখ থাকবে।

Tags: পবিত্র মদিনামক্কারিয়েল এস্টেটসৌদি আরব
Previous Post

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ‘ফিনা’ আঘাত, বিমানবন্দর বন্ধ

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত

Next Post
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ রহমানের ছবি, ডাবল ক্যাপিটালসের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৩ মাসে দুবার মোস্তাফিজকে কেনার ঘোষণা দুবাই ক্যাপিটালসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT