চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 পূর্বাহ্ন 23, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়ের ছবি, পুরস্কার হাতে, উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে আলজেরিয়া বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়া ম্যাচে একাই আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলের নকআউটপর্ব নিশ্চিত করেছেন। অবশ্য এ ম্যাচেও হ্যাটট্রিকের সুযোগ ছিল আর্জেন্টাইন কিংবদন্তির, যদি ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি মিস না করতেন। তবে মেসি বললেন, পেনাল্টিতে গোল করলে হয়তো এ দুটি গোল পেতেন না তিনি।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুটি গোলই করেছেন মেসি। প্রথম গোলটি করে ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের রেকর্ড। দ্বিতীয় গোলটি করে বাড়িয়ে নিয়েছেন গোল সংখ্যা। বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা ১৮।

পেনাল্টি মিস করাতে খানিকটা বিরক্ত হয়েছিলেন মেসি। পরে অবশ্য দুই গোল করে সে আক্ষেপ মিটিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম। কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।’

‘আমি এই মুহূর্তটা উপভোগ করছি এবং দেখছি আমরা একসাথে কতদূর যেতে পারি। আজ পেনাল্টিটা পেয়েছিলাম, কিন্তু ওটা গোলে পরিণত হলে হয়তো আমি অন্য গোলগুলো করতে পারতাম না।’

জয়ে বেশ খুশি আর্জেন্টিনা অধিনায়ক। বলেছেন, ‘সত্যি বলতে, এই জয়ে খুবই খুশি, বিশেষ করে যেহেতু এটি গুরুত্বপূর্ণ জয়, যা কঠিন লড়াইয়ের পর পেয়েছি। এটি ভবিষ্যতের জন্য মানসিক শান্তি দেবে। এটা বিশ্বকাপ, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা ছয় পয়েন্ট পেয়ে পরবর্তী পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে পেরে আনন্দিত।’

Tags: অস্ট্রিয়াআর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

Next Post

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

Next Post
মেসি আর্জেন্টিনা দলের জার্সিতে, মাঠে খেলা চালিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

ফুটবল খেলোয়াড়রা বৃষ্টির মধ্যে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT