চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামার তাণ্ডবে ২৭ বছর পর অস্ট্রেলিয়ায় জিতল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ায় জিতল উইন্ডিজ, ক্রিকেট ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১৬ রান। তবে এ সিরিজেই অভিষেক হওয়া ডানহাতি পেসার শামার জোসেফের বোলিং তাণ্ডবে সেটা করতে পারেনি অজিরা। ৮ রানের নাটকীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো উইন্ডিজরা।

২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৭ সালে অজিদের ঘরে শেষ টেস্ট জিতেছিল উইন্ডিজরা। দিবা-রাত্রির ম্যাচে এটিই প্যাট কামিন্সদের প্রথম হার।

প্রথম ইনিংসে এক উইকেট পাওয়া শামার দ্বিতীয় ইনিংসে বাজিমাত করেছেন। ১১.৫ ওভার বল করে ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন শামার। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পাশাপাশি ১৩ উইকেট ও ৫৭ রান নিয়ে সিরিজসেরা হয়েছেন ২৪ বর্ষী এ পেসার।

চতুর্থ ইনিংসে ওপেনিংয়ে নেমে ২৫৮ মিনিট ক্রিজে ছিলেন স্টিভেন স্মিথ, খেলেছিলেন ১৪৬ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস। তার দৃঢ়তায় জয়ের দ্বারপ্রান্তে গিয়েও অন্যদের যাওয়া আসার মিছিলে ম্যাচ জেতা হয়নি অজিদের। ২০৭ রানে থামে অস্ট্রেলিয়া। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে ক্যামেরুন গ্রিনের থেকে,  এছাড়া স্টার্ক করেন ২১ রান।

প্রথমে ব্যাট করে ৩১১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নেমে ৯ উইকেটে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। ব্যাট হাতে উইন্ডিজের দ্বিতীয় ইনিংসেও ধস নামে, অলআউট হয় মাত্র ১৯৩ রানে। চতুর্থ ইনিংসে ২১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্মিথের অপরাজিত ইনিংসের পরও হার এড়াতে পারেননি স্বাগতিকরা।

এর আগে দিবা-রাত্রির ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুর দিকে অজি বোলারদের তোপের মুখে পড়লেও কেভাম হজ এবং জসুয়া ডি সিলভার ষষ্ঠ উইকেটে ১৪৯ রানের দারুণ জুটিতে ঘুরে দাড়ায় সফরকারীরা। পরে কেভিন সিনক্লেয়ারের ফিফটি ও আলঝারি জোসেফের ঝড়ো ৩২ রানে ৩১১ রানের সংগ্রহ পায়। অজি পেসারদের মধ্যে মিচেল স্টার্ক নেন ৪ উইকেট, ২টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লায়ন।

জবাবে নেমে বাঁহাতি ওপেনার উসমান খাজার ৭৫, অ্যালেক্স ক্যারির ৬৫ ও অধিনায়ক প্যাট কামিন্সের ৬৪ রানে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার আলঝারি জোসেফ নেন ৪টি এবং কেমার রোচ নেন ৩ উইকেট।

২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৯৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ক্রিক ম্যাকেঞ্জি। এছাড়া অ্যালিক আথানজে ৩৫, জাস্টিন গ্রিভস ৩৩ ও কেভাম হজ ২৯ রান করেন। হ্যাজেলউড ও লায়ন ৩টি করে উইকেট নেন।

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজখাজালিড স্পোর্টসশামারস্টার্কস্মিথহজ
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ ক্রস পার্টির প্রতিনিধি দলের সাক্ষাৎ

Next Post

ভারতে প্রথম স্টেজ পারফর্ম করলেন নিক, দেখা মিললো না প্রিয়াঙ্কার!

Next Post
নিক প্রথমবার ভারতের স্টেজে পারফর্ম, প্রিয়াঙ্কা দেখা যায়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে প্রথম স্টেজ পারফর্ম করলেন নিক, দেখা মিললো না প্রিয়াঙ্কার!

রাহাত ফতেহ আলী খান এর ছবি ও মারধরকারীদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'শিষ্যকে' বেধড়ক মারধর! সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT