চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেল-রাদারফোর্ডের রেকর্ড জুটিতে হোয়াইটওয়াশ এড়াল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও শেষ টি-টুয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ রানের জয়ে ক্যারিবীয়ানরা মাঠ ছাড়ে। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে অজিরা।

টানা তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমবার আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। মঙ্গলবার ম্যাচের প্রথম ওভারের শেষ বলে জনসন চার্লসের উইকেট হারায় সফরকারীরা। টি-টুয়েন্টি অভিষেকে নিজের প্রথম ওভারে উইকেট পান পেসার জাভিয়ের বার্টলেট। দ্বিতীয় ওভারে শেষ বলে আউট হন নিকোলাস পুরান। তৃতীয় ওভারে কাইল মায়ার্সকে হারিয়ে কিছুটা চাপে পড়া ক্যারিবীয়দের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৭ রান।

এরপর পাওয়েল ও রোস্টন চেজ চতুর্থ উইকেট জুটিতে ৩০ বলে ৫৫ রান যোগ করেন। চেস ২০ বলে ৩৭ রানে আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি পাওয়েল।

পরের সবটুকুই আন্দ্রে রাসেল এবং শেরফান রাদারফোর্ডের ষষ্ঠ উইকেট জুটির গল্প। এ দুই ব্যাটার ৬৭ বল খেলে ১৩৯ রানের রেকর্ড জুটি গড়েন। টি-টুয়েন্টিতে ষষ্ঠ উইকেট জুটিতে এটি বিশ্বরেকর্ড। এর আগে ২০২২ সালের জুলাইতে সিঙ্গাপুরের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ১১৫ রানের জুটি গড়ে রেকর্ডটির মালিক ছিলেন পাপুয়া নিউগিনির টনি উরা ও নরমান ভানুয়া।

৩৩ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন রাদারফোর্ড, ৪০ বল খেলে ৬৭ রানে অপরাজিত ছিলেন। রাসেল ২৯ বলে ৭১ রানের ইনিংস খেলে স্পেনসার জনসনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের তালুবন্দি হন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৭ ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২২০ রান।

অজিদের অভিষিক্ত বার্টলেট ৩৭ রানে ২টি এবং বাকি চার বোলার একটি করে উইকেট নেন।

প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ২২১ রান তাড়ায় ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ঝড় শুরু করেন। তাদের ব্যাট থেকে ৩৯ বলে ৬৮ রানের দারুণ জুটি আসে। মার্শ আউট হলেও ২৫ বলে ফিফটি তুলে নেন ওয়ার্নার। অজিদের রানের চাকা ওয়ার্নার আউট হলে থেমে যায়। বাঁহাতি এ ওপেনার ৪৯ বলে ৮১ রানের ইনিংস খেলেন।

এরপর জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল বড় ইনিংস খেলতে না পারায় ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা ১৮৩ রানে থামে। শেষদিকে টিম ডেভিড ১৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকলেও তা স্বাগতিকদের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

ক্যারিবীয়দের পক্ষে রোমারিও শেফার্ড এবং রোস্টন চেস ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান আকিল হোসেন।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারওয়েস্ট ইন্ডিজবার্টলেটরাদারফোর্ডরাসেললিড স্পোর্টস
Previous Post

চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা দেখা দিতে পারে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

Next Post

ভারতে কৃষকদের আন্দোলন থামাতে টিয়ার গ্যাস নিক্ষেপ

Next Post
ভারতীয় কৃষকদের আন্দোলন, টিয়ার গ্যাসের মুখে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে কৃষকদের আন্দোলন থামাতে টিয়ার গ্যাস নিক্ষেপ

Smiling man in formal shirt sitting at desk in black and white photo. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনার ৮ দিন পর ভারতীয় নির্মাতার মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT