চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের আশার প্রদীপ জ্বালালেন ফিলিপস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 02, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নেতৃত্বে ফিলিপসের উল্লাস, ক্রিকেট মাঠে খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৪ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে বসার পরিকল্পনা করেছিল সফরকারীরা। গ্লেন ফিলিপসের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে অজিরা অল্প রানেই থামে। লক্ষ্য তাড়ায় নামা স্বাগতিকরা তিন ব্যাটারকে হারালেও ওয়েলিংটন টেস্টের শেষ দিন জমে ওঠার আভাস মিলছে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৮৩ রানের জবাবে মাত্র ১৭৯ রানেই থামে কিউইরা। ক্যাঙ্গারুরা দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানের বেশি করতে পারেনি। ৩৬৯ রানের বড় লক্ষ্যে নামা ব্ল্যাক ক্যাপসরা চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৩ উইকেটে ১১১ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ২৫৮ রান, হাতে রয়েছে ৭ উইকেট।

সফরকারী দল ২ উইকেটে ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। নাইটওয়াচম্যান হিসেবে নামা নাথান লায়ন ৪৬ বলে ৬ চারে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলেন। ম্যাট হেনরির বলে উইল ইয়াংয়ের হাতে স্কয়ার লেগে ধরা পড়েন। ওপেনার উসমান খাজা ২৮ রানে ফিলিপসের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন।

ক্যামেরন গ্রিন ৩৪ ও ট্রাভিস হেড ২৯ রান করে ফিলিপসের শিকারে পরিণত হন। টেল এল্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ৩৭ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে ৭১ রানের ইনিংস খেলার পর বল হাতে কিউইদের পক্ষে ৪৫ রানে ৫ উইকেট নিয়েছেন ফিলিপস। এছাড়া ম্যাট হেনরি ৩টি ও এবং টিম সাউদি নিয়েছেন ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩৫ রানের মধ্যেই টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন সাজঘরে ফেরেন। উইল ইয়াং ১৫ রান করে ক্রিজ ছাড়ার সময় কিউইদের স্কোর ছিল ৩ উইকেটে ৫৯ রান।

চতুর্থ উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন রাচীন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। রাচীন ৫৬ ও মিচেল ১২ রানে অপরাজিত আছেন।অজিদের পক্ষে লায়ন ২টি ও হেড একটি উইকেট পকেটে পুরেন।

Tags: অস্ট্রেলিয়াওয়েলিংটনটেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিফিলিপসলিড স্পোর্টস
Previous Post

বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

Next Post

সংবিধান-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে সম্মান জানাচ্ছেন, সেনা সদস্যরা সালাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কা নতুন ছবির খবর শেয়ার করছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবির খবর দিলেন প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT