চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 25, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ফুটবলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান ভোলপেত। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে পুলিশের হাতে আটক হওয়ার পর তার প্রাথমিক ড্রাগ পরীক্ষায় কোকেইনের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ অস্ট্রেলিয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২২ বর্ষী ভোলপেত একই রাতে দুইবার ট্রাফিক পুলিশের নজরে আসেন। প্রথম ঘটনাটি ঘটে রাত প্রায় ১১টার দিকে এবং দ্বিতীয়টি রাত ১টার দিকে। দুই ক্ষেত্রেই তিনি একই এলাকায় নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালাচ্ছিলেন।

দ্বিতীয় ঘটনায় অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে। পুলিশ জানায়, একটি বিএমডব্লিউ কুপে চালানোর সময় ৬০ কিলোমিটার গতিসীমার সড়কে তিনি ঘণ্টায় ১০৯ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। প্রথমে ব্রেথালাইজার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেও, পরবর্তী ড্রাগ স্ক্রিনিংয়ে কোকেইনের প্রাথমিক পজিটিভ ফল আসে।

তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। প্রাথমিক পরীক্ষার ফল নিশ্চিত করতে পুলিশ তার মুখের তরলের আরও একটি নমুনা সংগ্রহ করেছে। নিশ্চিতকরণ পরীক্ষার রিপোর্ট প্রকাশের পরই জানা যাবে প্রথম পরীক্ষার ফল সঠিক ছিল কি না।

এদিকে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ভোলপেতের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তার ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ভোলপেতের আন্তর্জাতিক ক্যারিয়ারও ছিল আলোচনার বিষয়। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া এই ফুটবলারের ইতালির নাগরিকত্বও রয়েছে। তিনি একসময় ইতালির জাতীয় দলে সুযোগ পাওয়ার আশায় দেশটির বয়সভিত্তিক দলের হয়ে খেলেছিলেন। তবে শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।

Tags: অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ-২০২৬লিড স্পোর্টস
Previous Post

হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

Next Post

ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

Next Post
আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষিকা ইয়াসমিন আরাকে সাহায্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

বাংলাদেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রতিবাদে ভারতের ককরোচ পার্টির আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভারতে ককরোচ পার্টির আন্দোলন প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT