চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের পাশে আছে অস্ট্রেলিয়া: পেনি ওং

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:55 অপরাহ্ন 22, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অস্ট্রেলিয়া রোহিঙ্গাদের পাশে থাকার দৃশ্য, পেনি ওং বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এসময় তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

বুধবার ২২ মে সকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বেসরকারি সংস্থা ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে পেনি ওং এসব কথা বলেন। তিনি বাংলাদেশে ১৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

জানা গেছে, সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছায়। এসময় ৮ নাম্বার ওয়েস্ট ক্যাম্পে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা শরণার্থী ও ক্যাম্প ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ করেন সরকারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় ও জাতিসংঘের শরণার্থী কমিশনের কর্মকর্তারা।

পরে পররাষ্ট্রমন্ত্রী ১৮ নাম্বার ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন করেন। এসময় কালচারাল সেন্টারে একদল রোহিঙ্গা তাদের ভাষায় গান পরিবেশন করেন। এরপর অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল ক্যাম্পের চিকিৎসা সেবা ও রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

Tags: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি অঙরোহিঙ্গা
Previous Post

‘নিবিড়ভাবে তদন্ত চলছে, ভারতীয় পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে’

Next Post

উত্তেজনার পারদ চড়ানো মহারণ জিতে চ্যাম্পিয়ন কিংস

Next Post
ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা কিংসের দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনার পারদ চড়ানো মহারণ জিতে চ্যাম্পিয়ন কিংস

বাংলাদেশের রাষ্ট্রপতি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু নিজেকে নয়, সবাইকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT