চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন জয়ের পরও ‘ভালো নেই’ জাম্পা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 17, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অলিম্পিকের জন্য অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি অস্ট্রেলিয়া। তৃতীয়টিতে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মুখ দেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লঙ্কানদের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক অ্যাডাম জাম্পা। অজি স্পিনার ৮ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, হয়েছেন ম্যাচসেরাও। তাতে অবশ্য খুব বেশি ভালো নেই জাম্পা। মূলত পিঠের মাংশ পেশির অস্বস্তিতে ভুগছেন ৩১ বর্ষী ক্রিকেটার।

‘সত্যি বলতে, আমি ভালো অনুভব করছিলাম না। কয়েকদিন ধরে পিঠের মাংশ পেশিতে অস্বস্তি বোধ করছি। কয়েক দিন ধরে এটা নিয়েই খেলছি। তবে আমার মনে হয়েছে খানিকটা ভালো বোধ করায় আজ কিছুটা ভালো বল করতে পেরেছি।’

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জাম্পা ৮ ওভারে ৫৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে একটি উইকেট পেলেও ১০ ওভারে ৭০ রান দেন।

‘আগের ম্যাচ দুটিতে আমি ভালো বোলিং করতে পারিনি। দলে আমার কাজ মাঝের ওভার গুলোতে উইকেট নেয়া। তবে সবচেয়ে দারুণ ব্যাপার হলো, আজ আমরা জিততে পেরেছি। নিজের সেরাটা অনুভব করতে না পারলেও আশা করি, পরের ম্যাচে তা কাটিয়ে উঠবো। উইকেট নেয়ার মনোভাব ধরেই খেলতে হবে।’

অস্ট্রেলিয়ার পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয়টিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। ২০ অক্টোবরের ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন জাম্পা, ‘বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে আমাদের বড় ম্যাচ অপেক্ষা করছে। এটি একটি কঠিন ম্যাচ হতে চলেছে। ’

লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। লঙ্কানদের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ বল হাতে রেখেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের বন্দরে নোঙর করে।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজাম্পাভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

পরিবেশবাদী সংগঠন ‘আদর্শ মেঘনা’র প্রতিষ্ঠাবার্ষিকী ও চারা বিতরণ

Next Post

ফিলিস্তিনি-মার্কিন শিশু হত্যার প্রতিশোধে দুই সুইডিশ ফুটবল সমর্থক হত্যা

Next Post
সুইডিশ ফুটবল সমর্থকদের হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি-মার্কিন শিশু হত্যার প্রতিশোধে দুই সুইডিশ ফুটবল সমর্থক হত্যা

বিবাহের পরের দিন কনে গয়না ও টাকা নিয়ে পালিয়ে যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পরের দিন দেড় লাখ টাকা-গয়না নিয়ে পালিয়ে গেল কনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT