চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যালেনার ৭ উইকেট, প্রোটিয়াদের শতরানের আগে গুটিয়ে বড় জয় অজিদের

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 25, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন অ্যালেনা কিং। বিশ্বকাপে প্রথম নারী বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। তার রেকর্ড গড়ার দিনে সাউথ আফ্রিকাকে শতরানের আগেই গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

ইন্দোরে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় তাহলিয়া ম্যাকগ্রেথ। ২৪ ওভারে ৯৭ রানে গুটিয়ে পড়ে লরা উলভার্টের দল। জবাবে নেমে ১৯৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অজিরা।

আগে ব্যাটে নামা প্রোটিয়াদের ওপেনিং জুটিতে আসে ৩২ রান। লরা করেছেন ২৬ বলে ৩১ রান। আরেক ওপেনার তাজমিন ব্রিটস করেন ১৯ বলে ৬ রান। এছাড়া সিনালো জাফতা ১৭ বলে ২৯ রান এবং নাদিন ডি ক্লার্ক ২৩ বলে ১৪ রান করেন।

অজিদের হয়ে তৃতীয় , বিশ্বের ষষ্ঠ বোলার এবং বিশ্বকাপের মঞ্চে প্রথম বোলার হিসেবে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ ৭ উইকেট কীর্তি গড়েন অ্যালেনা কিং। তার পাশাপাশি একটি করে উইকেট নেন মেগান শুট, কিম গ্রাথ এবং অ্যাশলে গার্ডনার।

৭ উইকেট শিকারি অ্যালেনা কিং

লক্ষ্যতাড়ায় নেমে দলীয় ৬ রানে ফেরেন ওপেনার ফোবি লিচফিল্ড। ১২ বলে ৫ রান করেন। ১১ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। অ্যালিস পেরি ৬ বল খেলে কোন রান করতে পারেননি। ৮৭ রানে বেথ মুনি ফিরে যান ৬টি চারে ৪১ বলে ৪২ রান করে। পরে অ্যানাবেল সাদারল্যান্ডকে নিয়ে জয় নিশ্চিত করেন জর্জিয়া ভোল। ৭টি চারে ৩৮ বলে অপরাজিত ৩৮ রান করেন জর্জিয়া, সাদারল্যান্ড করেন ১০ রান।

প্রোটিয়াদের হয়ে নাদিন ডি ক্লার্ক, মারিজানে ক্যাপ ও মাসাবাতা ক্লাস ১টি করে উইকেট নেন।

গ্রুপ র্বে এটি ছিল দু দলের শেষ ম্যাচে। ৭টি করে ম্যাচ খেলে ১৩ পয়েন্টে নিয়ে অস্ট্রেলিয়া টেবিলের শীর্ষে এবং ১৩ পয়েন্টে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করল আফ্রিকা।

Tags: অস্ট্রেলিয়ামেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

এনসিএল ক্রিকেট: প্রথম দিনে চার সেঞ্চুরি

Next Post

রাজধানীসহ সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২ জন

Next Post
বন্দুকের হাতল ও গ্লাভসের ছবি, পুলিশি অভিযান চলাকালে ধারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২ জন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো, বিশ্ব অর্থনৈতিক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT