চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 25, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, দর্শকদের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ব্যাট-বলের ভারসাম্য ফেরাতে পিচ প্রস্তুতকারকদের ব্যাটারদের কিছুটা সুবিধা দেয়ার আহ্বান জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসন্ন শেফিল্ড শিল্ড মৌসুম সামনে রেখে পিচ তৈরির নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে টেস্ট ম্যাচ দ্রুত শেষ হওয়ায় পিচ নিয়ে আলোচনা তুঙ্গে। ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সর্বশেষ ২০ টেস্টের মধ্যে চারটিই তৃতীয় দিনে গড়ায়নি।

সিএর অপারেশনস ও শিডিউলিং প্রধান পিটার রোচ জানিয়েছেন, গত এক দশক ধরে পিচ তৈরিতে ‘সন্দেহ হলে বোলারদের পক্ষে’- এমন মানসিকতা ছিল। এখন থেকে বার্তা হবে, ‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে।’

এর অর্থ পুরোপুরি ব্যাটিংবান্ধব উইকেট তৈরি নয়। বরং ঘাসের পরিমাণ কমানো, বাড়তি রোল করা কিংবা প্রস্তুতির অন্যান্য ছোট সিদ্ধান্তের মাধ্যমে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হবে।

অস্ট্রেলিয়ার ব্যাটিং পারফরম্যান্সের অবনতিও সিএর উদ্বেগের কারণ। গত শেফিল্ড শিল্ড মৌসুমে শীর্ষ ১০ রান সংগ্রাহকের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় ছিল মাত্র ৩৬.৪১।

২০১৯ সালে কুকাবুরা বলে পরিবর্তনের পর স্টিভ স্মিথের ঘরের মাঠের ব্যাটিং গড়ও ৭৭.২৫ থেকে নেমে ৪৫.৫৩ হয়েছে। ব্যাটিং কঠিন হয়ে যাওয়ার পেছনে সবুজ উইকেট ও বলের বাড়তি মুভমেন্টকেও কারণ হিসেবে দেখছেন স্মিথ।

এদিকে নতুন মৌসুমে শেফিল্ড শিল্ডের সেশন সময়েও ১৫ মিনিট পরিবর্তন আনা হয়েছে। তবে টস ও বোনাস পয়েন্টের নিয়মে আপাতত কোন পরিবর্তন করছে না সিএ।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশলিড স্পোর্টসশেফিল্ড শিল্ডসিএ
Previous Post

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

Next Post

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

Next Post
পরিবারের চারজনের ছবি, সবাই হাসিমুখে, এক শিশুর সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

অভিনেত্রীর ভাইরাল ভিডিওতে তার প্রতিক্রিয়া দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT